কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের কুম্ভমেলায় আগুন, ছড়িয়ে পড়েছে আতঙ্ক

প্রয়াগরাজে কুম্ভমেলায় বড় আকারের অগ্নিকাণ্ড। ছবি : সংগৃহীত
প্রয়াগরাজে কুম্ভমেলায় বড় আকারের অগ্নিকাণ্ড। ছবি : সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলায় বড় আকারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে, রোববার দুপুরে হঠাৎ একটি তাবুতে আগুন দেখা যায় এবং কিছুক্ষণের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর পুরো মেলা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো স্পষ্ট নয় তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তাঁবুগুলোর ভেতর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, একদিকে অনেকগুলো তাঁবুতে দাউদাউ করে আগুন জলছে এবং লোকজন নিরাপদ স্থানে যাওয়ার জন্য ছোটাছুটি করছে। জ্বলন্ত তাবুগুলো থেকে বেশকিছু বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

আনন্দবাজার জানয়েছে, আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ছে ও তীব্রতা বাড়ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর ৬টি ট্রাক নামানো হয়েছে। পুলিশ ও এনডিআরএফ দল আশপাশের এলাকা খালি করতে কাজ করছে।

খবরে বলা হয়, মেলার ৫ নম্বর সেক্টর থেকে শুরু হওয়া আগুন ধীরে ধীরে ১৯ ও ২০ নম্বর সেক্টরে ছড়িয়ে পড়ে। প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত আশপাশের তাঁবুগুলোতেও ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি থেকে মহাকুম্ভ মেলা শুরু হয়েছে। মেলা চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এটি প্রতি ১২ বছর পর পর আয়োজন করা হয়। যমুনা নদীর তীরে আয়োজিত এ মেলায় মোট ৪৫ কোটি মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X