কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০৪:৩১ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ছবি : সংগৃহীত
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে সৃষ্ট টানাপোড়েন শুরু ৫ আগস্টের পর থেকে। সম্প্রতি দুই দেশের সীমান্তে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে চলছে উত্তেজনা।

এ অবস্থার মধ্যে ১০ দিনের ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত বুধবার (২২ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই মহড়া চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে সীমান্ত নিরাপত্তা জোরদার করার লক্ষ্যেই এই মহড়া শুরু হয়েছে বলে দাবি ভারত সরকারের।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিএসএফের পক্ষ থেকে দেওয়া এক সরকারি বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের আসন্ন ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

২০২৫ সালের ২৬ জানুয়ারি ভারত ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে। ১৯৫০ সালের এই দিনে ভারত সংবিধান কার্যকর করে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। প্রতি বছর এ দিনটি জাতীয় পর্যায়ে ব্যাপক আয়োজনে উদযাপিত হয়।

বিএসএফের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ-ভারত ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে বিএসএফের সব ফিল্ড ফর্মেশন ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু হয়েছে। সীমান্ত নিরাপত্তা আরও জোরদার এবং সীমান্ত চৌকিগুলো আরও শক্তিশালী করতেই এই মহড়া। মহড়ার সময় সীমান্তে টহল ও অন্যান্য নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হবে।

এ সময় বিএসএফের অতিরিক্ত মহাপরিচালক (পূর্বাঞ্চল) ও অন্য কর্মকর্তারা পূর্বাঞ্চলীয় কমান্ড এলাকার দিন-রাতের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন। দক্ষিণবঙ্গ সীমান্তে বিএসএফের অপারেশনাল প্রস্তুতি ও কৌশলগত মোতায়েন তদারকি করতে অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) রবি গান্ধী সীমান্ত এলাকা পরিদর্শন করছেন। তিনি সব ফিল্ড ফর্মেশনকে বিশেষভাবে নদী সীমান্ত এবং যেখানে কাঁটাতারের বেড়া নেই, সেসব এলাকায় নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন।

এই মহড়ার সময় সীমান্তের গভীর ও সামনের এলাকায় বিএসএফ বিভিন্ন নিরাপত্তা মহড়া পরিচালনা করবে বলে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য বিভিন্ন কার্যক্রমের বৈধতা যাচাই এবং সীমান্ত এলাকার জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পুনর্মিলনী কর্মসূচি পরিচালনা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১০

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১১

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১২

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৪

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৫

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৬

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৭

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৮

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৯

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

২০
X