কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ০২:৩৮ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করার ঘোষণা অমিত শাহের

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি : সংগৃহীত

দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করার ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শীর্ষ নেতা অমিত শাহ। রোববার (২৬ জানুয়ারি) রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারে অংশ নিয়ে এ ঘোষণা দেন তিনি। এ সময় তিনি বলেন, দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলে ২ বছরের মধ্যে দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করা হবে।

আগামী মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিল্লির বিধানসভা নির্বাচন। আসন্ন এই নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে দিল্লির রাজনীতি। ভোট টানতে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছে দুই দল।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ভোটের আগে দিল্লির রাজনীতি অনেকটা উত্তপ্ত হয়ে উঠেছে। মূল লড়াই হতে চলেছে রাজ্যে বর্তমান ক্ষমতাসীন দল আম আদমি পার্টি (আপ) ও কেন্দ্রীয় সরকারের প্রধান শরিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে। বিজেপি চাইছে যে কোনো মূল্যে এবার রাজধানীর বিধানসভার দখল নিতে।

নির্বাচনকে ঘিরে বিজেপি ইতিমধ্যেই প্রতিদ্বন্দ্বী পার্টির বিরুদ্ধে ব্যাপক আক্রমণাত্মক মন্তব্য শুরু করেছে। তারা অভিযোগ করেছে, অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ভোটের ভিত্তিতে এতদিন নির্বাচনে জিতেছে আম আদমি পার্টি।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, রোববার ভারতের প্রজাতন্ত্র দিবস থাকলেও এদিন নির্বাচনের প্রচার বাদ দেননি নেতারা। এদিন ভোটের প্রচারে অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যটির ক্ষমতাসীন দল আম আদমি পার্টিকে (আপ) “অবৈধ আমদানিওয়ালি পার্টি” (অবৈধ আয়ের দল) বলে মন্তব্য করেছেন৷

তিনি অভিযোগ করেন, দিল্লিতে ১০ বছরের শাসনকালে অরবিন্দ কেজরিওয়াল ভোট পাওয়ার জন্য মিথ্যা প্রচার এবং দুর্নীতিতে লিপ্ত হওয়া ছাড়া আর কিছুই করেননি। এ জন্য আগামী নির্বাচনে বিজেপিকে ভোট দিয়ে আম আদমি পার্টির ‘দুঃশাসন’ শেষ করার আহ্বান জানান তিনি।

অমিত শাহ বলেন, ‘বিজেপি তার সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে। দিল্লিকে বিশ্বের এক নম্বর রাজধানী করবে। আগামী মাসের নির্বাচনে যদি বিজেপি জয়ী হয়, তাহলে দিল্লিকে অবৈধ বাংলাদেশি অভিবাসী এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করবে।’

এর আগে গত শনিবার এক জনসভায় অমিত শাহ দাবি করেছিলেন, আম আদমি সরকার তাদের নিয়ন্ত্রণাধীন জেলা প্রশাসনের সহায়তায় অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। বিজেপি নির্বাচনে জিতলে এমনটা হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১০

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১২

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৩

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৪

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৫

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৬

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৭

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৮

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৯

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

২০
X