কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০৯:৩০ এএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১০:০১ এএম
অনলাইন সংস্করণ

কুয়ায় পড়া গরু উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৫ জনের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভারতের ঝাড়খণ্ড প্রদেশে একটি কুয়ার দেয়াল ধসে পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) প্রদেশের রাজধানী রাঁচি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের পিসকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এক টুইটবার্তায় মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, পিসকা গ্রামে একটি কুয়ার দেয়াল ধসে পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুতে আমি শোকাহত। ঈশ্বর যেন তাদের আত্মাকে শান্তি দেন এবং শোকাহত পরিবারের সদস্যদের এই কঠিন সময় পার করার সহ্যশক্তি দেন।

তবে ভারতীয় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) কর্মকর্তারা বলছেন, কুয়ার ভেতরে আটকে পড়া পাঁচজনকে উদ্ধারের চেষ্টা চলছে। মৃতের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাঁচির এসপি (গ্রামীণ) এইচ বি জামা বলেন, গতকাল দুপুরে একটি গরু কুয়ায় পড়ে যায়। ওই গরু উদ্ধার করতে গেলে কুয়ার দেয়াল ধসে ৯ জন ভেতরে পড়ে যান।

এর আগে ২০২১ সালের ২১ জুন ঝাড়খণ্ডের রামগড় জেলায় নির্মাণাধীন একটি কুয়ার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত এবং আরও দুজন আহত হয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X