কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতার নিয়ে পার্লামেন্টে দেবের প্রশ্ন

মমতা বন্দোপধ্যায়ের সঙ্গে দেব। ছবি : সংগৃহীত
মমতা বন্দোপধ্যায়ের সঙ্গে দেব। ছবি : সংগৃহীত

বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতার নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের এমপি এবং টালিউড ফিল্মস্টার দীপক অধিকারী ওরফে দেব। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় এ বিষয়ে প্রশ্ন তোলেন তিনি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা এএনআইর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লোকসভার বৈঠকে বাংলাদেশ-ভারত সীমান্ত সম্পর্কিত ৪টি প্রশ্ন করেন দেব। আজ কেন্দ্রীয় সরকার এসব প্রশ্নের উত্তর দিয়েছে।

বাংলাদেশের সঙ্গে ভারতের মোট কত কিলোমিটার সীমান্ত রয়েছে তা জানতে চান তৃণমূল কংগ্রেসের এ এমপি। জবাবে কেন্দ্র জানায়, বাংলাদেশের সঙ্গে ভারতের মোট চার হাজার ৯৬ দশমিক ৭০ কিলোমিটার সীমান্ত রয়েছে।

কোন কোন রাজ্যে বাংলাদের সঙ্গে ভারতের কত কিলো সীমান্ত রয়েছে তাও জানতে চান তিনি। জবাবে বলা হয়, পশ্চিমবঙ্গের সঙ্গে দুহাজার ২১৬ দশমিক ৭ কিলো, আসামের সঙ্গে ২৬৩ কিলো, মেঘালয়ের সঙ্গে ৪৪৩ কিলো, ত্রিপুরার সঙ্গে ৮৫৬ কিলো এবং মিজোরামের সঙ্গে ৩১৮ কিলো সীমানা রয়েছে।

বাংলাদেশের সঙ্গে ভারতের কত কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া নেই তাও জানতে চান দেব। জবাবে বলা হয়, বাংলাদেশের সঙ্গে ভারতের ৮৬৪ দশমিক ৪৮২ কিলোমিটার সীমান্তে কোনো বেড়া নেই। এরমধ্যে ১৭৪ দশমিক ৫১৪ কিলোমিটারে কাঁটাতারের বেড়া দেওয়ার কোনো সুযোগ নেই।

বাংলাদেশের সঙ্গে সীমান্তের সর্বত্র কেন কাঁটাতারের বেড়া বসানো সম্ভব হচ্ছে না তাও জানতে চান তিনি। জবাবে কেন্দ্র সরকার জানায়, সীমান্তের কিছু এলাকা বেড়াহীন রয়েছে। এক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে। ‍কিছু জায়গায় জলাভূমি আমার কিছু এলাকা ধসপ্রবণ রয়েছে। এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশও (বিজিবি) কিছু জায়গায় বেড়া দিতে দিচ্ছে না।

কেন্দ্র আরও জানিয়েছে, কাঁটাতারের বেড়া বসানো দীর্ঘমেয়াদি কাজ। এক্ষেত্রে আবহাওয়াজনিত প্রতিবন্ধকতাও রয়েছে। এছাড়া জমি অধিগ্রহণের কারণেও সীমান্তে কাঁটাতার বসানো সম্ভব হচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১০

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১১

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১২

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৩

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৪

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৫

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৬

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১৭

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৮

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১৯

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X