কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

দিল্লির বিধানসভা নির্বাচনে ভোট চুরির অভিযোগ, হুঁশিয়ারি মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

চুরি করে বিজেপি দিল্লির ভোটে জিতেছে, এই অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমরা এই চুরিটা ধরে ফেলেছি।’ পশ্চিমবঙ্গে এ ধরনের ভোটচুরি হতে দেবেন না বলেও হুঁশিয়ারি করেন মমতা।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, দিল্লি বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরে নীরব থাকলেও বুধবার (১২ ফেব্রুয়ারি) মমতা এ নিয়ে কথা বলেন। ভোট চুরির জন্য তিনি বিজেপি, নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীকে অভিযুক্ত করেন।

মুখ্যমন্ত্রী বলেন, ‘ভোটার তালিকা নিয়ে দিল্লিতে কী করেছেন? অঙ্ক কষেছেন। অনলাইন ব্যবস্থায় ভোটার তালিকা নাম তোলা এবং বাদ দেওয়ার প্রক্রিয়ায় চুরি করা হয়েছে। প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে বাইরে থেকে ভোটারের নাম তুলেছে বিজেপি। মহারাষ্ট্রে বিজেপির ৪০ লাখ ভোট বাড়ল কী করে, তা আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি। কমিশন এবং ইডি, সিবিআইয়ের সাহায্য নিয়েছে ভুতুড়ে দল (বিজেপি)। অনলাইনের নাম করে কেন ভুতুড়ে ভোটারের নাম তোলা হবে?

আগামী ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে সেই চেষ্টা এ রাজ্যেও শুরু হয়েছে বলে দাবি করে মমতা বলেন, এখানেও (পশ্চিমবঙ্গে) বিধানসভা কেন্দ্রে এসে বসে আছেন। সব হিসেব করে ২০- ৩০ হাজার লোক ঢোকাবেন। তার পর কেন্দ্রীয় বাহিনী দিয়ে কমিশন ভোট করাবে। বাইরে থেকে লোক এনে ভোট করাবে। এখানে তা হবে না। আমরা তা করতে দেব না। অন্যরা যা পারে না, পশ্চিমবঙ্গ তা পারে।

প্রসঙ্গত, ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর মধ্য দিয়ে ২৭ বছর পর দিল্লিতে সরকার গঠন করতে যাচ্ছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল।

৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট হয়। ভারতের নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, ৭০ আসনের বিধানসভায় ৪৮টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল ক্ষমতাসীন আম আদমি পার্টি (এএপি) জয় পেয়েছে ২২টি আসনে।

নির্বাচনে জয় নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম এক্স-এ প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘জনতার রায়ই শেষ কথা। উন্নয়নের জয় হয়েছে, সুশাসন বিজয়ী হয়েছে।’ দিল্লিবাসীকে শুভেচ্ছা জানিয়ে মোদি আরও লিখেছেন, ‘বিজেপি সমর্থন দেওয়ায় সব ভোটার ভাইবোনকে আমি প্রণাম জানাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X