কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০১ এএম
অনলাইন সংস্করণ

কাতারের বড় বিনিয়োগ যাচ্ছে ভারতে

নরেন্দ্র মোদির সঙ্গে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ছবি : সংগৃহীত
নরেন্দ্র মোদির সঙ্গে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ছবি : সংগৃহীত

কাতার ভারতে বিভিন্ন খাতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) নয়াদিল্লিতে দুই দেশের এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ভারত সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হয়। বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন ক্ষেত্রে একমত হন। গত ১০ বছরে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে কাতারি আমিরের এটি প্রথম সফর।

পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স-বার্তায় বলেন, নয়াদিল্লিতে দুই দিনের সফরে থাকা কাতারের আমিরের সঙ্গে আমার খুবই ফলপ্রসূ বৈঠক হয়েছে। আমাদের আলোচনায় বাণিজ্যের বিষয়টি বিশেষভাবে স্থান পেয়েছে। আমরা ভারত-কাতার বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি এবং বৈচিত্র্যময় করতে চাই।

বিবৃতি অনুসারে- কাতার ভারতে অবকাঠামো, প্রযুক্তি, উৎপাদন, খাদ্য নিরাপত্তা, সরবরাহ, আতিথেয়তা এবং অন্যান্য খাতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। দুই দেশ আগামী পাঁচ বছরে তাদের বার্ষিক বাণিজ্য দ্বিগুণ করে ২৮ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য রাখবে এবং একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের বিষয়টি খতিয়ে দেখবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগের দিন জানিয়েছে, মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে। তা সই হলে ভারত উপকৃত হবে।

২০২৩ সালের মার্চ মাসে শেষ হওয়া অর্থবছরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল ১৮.৭৭ বিলিয়ন ডলার। যার মধ্যে প্রধানত কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি অন্তর্ভুক্ত। সেই বছর ভারতের এলএনজি আমদানির ৪৮% এরও বেশি কাতার থেকে আসে।

উভয় পক্ষই বলেছে যে, তারা দ্বিপাক্ষিক জ্বালানি সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করবে। এর মধ্যে রয়েছে জ্বালানি অবকাঠামোতে পারস্পরিক বিনিয়োগ নিশ্চিত করা। পাশাপাশি তাদের নিজ নিজ মুদ্রায় দ্বিপাক্ষিক বাণিজ্য নিষ্পত্তির বিষয়টিও বিবেচনা করছে দুই দেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১০

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১১

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১২

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৩

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৪

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৫

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৬

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৭

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৮

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৯

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

২০
X