কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৩ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

চিকেন নেকের কাছে পাক গোয়েন্দাদের নিয়ে গিয়েছিল বাংলাদেশ!

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ছবি : সংগৃহীত
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ছবি : সংগৃহীত

চিকেন নেক। ভারতের জন্য অত্যন্ত স্পর্শকাতর একটি স্থান। বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী শিলিগুঁড়ি করিডোরই পরিচিত চিকেন নেক হিসেবে। যেটি ভারতের উত্তরপূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে। যা দেখতে অনেকটা মুরগির গলার মতো। তাই এটিকে চিকেন নেক বলা হয়। এই চিকেন নেকের নিরাপত্তায় অনেক জোর দিয়ে থাকে ভারত।

সম্প্রতি ভারতের চিরশত্রু পাকিস্তানের কতিপয় সেনা ও গোয়েন্দা কর্মকর্তারা নাকি এই চিকেন নেকের কাছাকাছি পৌঁছেছিল। আর তাদের সেখানে নিয়ে গিয়েছিল বাংলাদেশ। এমনটাই দাবি করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

স্থানীয় সময় বুধবার ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে একটি সাক্ষাৎকার দেন এই জেনারেল। তার কাছে প্রশ্ন করা হয়, সম্প্রতি ভারতের সীমান্তবর্তী ও চিকেন নেকের স্পর্শকাতর অঞ্চলে পাকিস্তানি সেনা ও গোয়েন্দারা গিয়েছিলেন। এ নিয়ে তিনি উদ্বিগ্ন কি না? জবাবে পাকিস্তানের নাম উচ্চারণ না করেই উপেন্দ্র বলেন, ‘‘আমি একটি আলাদা দেশের ক্ষেত্রে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ শব্দটি ব্যবহার করেছি। যদি ওই দেশের মানুষরা, অন্য কোনো স্থানে যায় এবং সেটি আমাদের প্রতিবেশী হয় এবং বিষয়টির সঙ্গে আমরা সংশ্লিষ্ট থাকি, তাহলে আমি এ নিয়ে উদ্বিগ্ন হবো।”

সাক্ষাৎকারে ভারতীয় সেনাপ্রধান বলেন, বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান যেনো ভারতে সন্ত্রাসী না পাঠাতে পারে, সেটি চাওয়া থাকবে তার। পাশাপাশি বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর বেশ ভালো সম্পর্ক আছে বলে জানান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

তবে, ঢাকার সঙ্গে কেমন সম্পর্ক সেটিও স্পষ্ট করেননি এই ভারতীয় জেনারেল। বলেন, যদি প্রশাসনের কথা বলেন, এ ক্ষেত্রে আমার অবস্থান হলো, যখন সেখানে কোনো নির্বাচিত সরকার থাকবে। তখন আমি বলতে পারব তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত।

এসময় কাশ্মীর নিয়ে প্রশ্ন করা হলে ভারতীয় সেনাপ্রধান বলেন, পাকিস্তান কাশ্মীর নিয়ে সবসসময় পড়ে থাকবে এবং কাশ্মীর যে ভারতের অংশ তা মানবে না। এ ছাড়া পাকিস্তান শুধু ভারত বিদ্বেষই ছড়াবে বলেও দাবি করেন তিনি।

তবে আদৌ বাংলাদেশ পাকিস্তানি গোয়েন্দাদের চিকেন নেকের কাছে নিয়ে গিয়েছিল কিনা তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এমনকি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১০

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১১

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১২

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৩

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৪

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৫

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৬

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৭

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৮

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৯

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

২০
X