কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৫ এএম
অনলাইন সংস্করণ

ভারতে নারীর ব্যাগে মিলল মাথাবিহীন মরদেহ

উদ্ধার করা ট্রলি ব্যাগ (বাঁয়ে) এবং আটক দুই নারী। ছবি : সংগৃহীত
উদ্ধার করা ট্রলি ব্যাগ (বাঁয়ে) এবং আটক দুই নারী। ছবি : সংগৃহীত

ভারতে দুই নারীর বহন করা ট্রলি ব্যাগে মাথাবিহীন মরদেহ পাওয়া গেছে। স্থানীয়রা ওই দুই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ওই দুই নারী ব্যাগটি কুমোরটুলি ঘাটের কাছে গঙ্গা নদীতে ফেলার চেষ্টা করছিলেন। এ সময় তাদের গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে উৎসুক জনতা ব্যাগ খুলে মরদেহ পেয়ে বিক্ষুব্ধ হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ এসে নারীদের থানায় নিয়ে যায়।

স্থানীয়দের দাবি, দেহটি এক নারীর। সেটি টুকরো টুকরো করে ট্রলি ব্যাগে ভরা হয়। অভিযুক্তরা তাকে হত্যা করে প্রমাণ না রাখার জন্য দেহ নদীতে ভাসাতে এসেছিলেন। দুই নারীর কাছ থেকে ট্রেনের একটি টিকিট পাওয়া গেছে। হত্যার পর দেহ লুকানোর জন্যই দূর থেকে কলকাতায় এসেছিলেন দুই নারী। তবে আটক দুই নারীর দাবি, ট্রলি ব্যাগের ভেতরে যে দেহ রয়েছে সেটি একটি কুকুরের।

এদিকে পুলিশ দুই নারীকে হেফাজতে নেওয়ার সময় স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ করেন। তারা অভিযুক্তদের গণপিটুনি দেওয়ার সুযোগের দাবি করেন।

প্রাথমিকভাবে জানা গেছে, একটি হলুদ ট্যাক্সিতে করে কুমোরটুলি ঘাটের কাছে এসেছিলেন দুজন। মঙ্গলবার সকালে প্রথমে প্রিন্সেপ ঘাটে যান তারা। কিন্তু সেখান থেকে অজানা কারণে তারা কুমোরটুলি ঘাটে আসেন।

পুলিশ বলছে, স্থানীয়দের কাছ থেকেই খবর পেয়েছে তারা। ট্রলি ব্যাগটি বাজেয়াপ্ত করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১০

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১১

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১২

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৩

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৪

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৫

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৬

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৭

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৮

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৯

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

২০
X