কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

আবারও উত্তপ্ত মণিপুর, কী হলো?

মণিপুরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ফাইল ছবি
মণিপুরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ফাইল ছবি

ভারতের সেভেন সিস্টার্সের রাজ্য মণিপুর ফের উত্তপ্ত হয়ে উঠেছে। শুক্রবার মেইতেইদের পবিত্র স্থান ‘কংবা মারু’তে গিয়েছিলেন একদল ভক্ত। এ সময় তাদের ওপর গুলি চালায় কুকি জাতিগোষ্ঠীর সদস্যরা। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মানুষ রাস্তায় বেরিয়ে এসে প্রতিবাদ জানায়। বেশ কিছুক্ষণ তারা সড়ক অবরোধ করে রাখে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সুরক্ষায় মেইতেইদের পবিত্র স্থানে গিয়েছিলেন একদল ভক্ত। তখন নিকটবর্তী পাহাড় থেকে তাদের লক্ষ্য করে মোট সাত রাউন্ড গুলি চালানো হয়। এরপর থেকে ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

প্রায় ২ বছর ধরে মণিপুর রাজ্যে চলমান বিক্ষোভ-সহিংসতার মধ্যেই গত ১৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যটিতে রাষ্ট্রপতির শাসন জারি হয়। এরপর ২০ ফেব্রুয়ারি মণিপুরের গভর্নর অজয় কুমার ভাল্লা বিদ্রোহীদের অস্ত্র সমর্পণের আহ্বান জানান। এতে সাড়া দিয়ে অস্ত্র সমর্পণ করতে শুরু করে মেইতেই সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। বৃহস্পতিবার পর্যন্ত নিরাপত্তা বাহিনীর কাছে তারা অন্তত ২৪৬টি অস্ত্র জমা দেয়।

তবে সশস্ত্র মেইতেই গোষ্ঠী অস্ত্র সমর্পণ করলেও কোনো অস্ত্র জমা দেয়নি আরেক সশস্ত্র গোষ্ঠী কুকি জাতিগোষ্ঠীর সদস্যরা। ফলে অস্ত্র জমা দেওয়ার জন্য ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় নির্ধারিত থাকলেও তা বাড়িয়ে ৬ মার্চ বিকেল ৪টা পর্যন্ত করা হয়। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই আবারও গুলির ঘটনা ঘটল।

এদিকে গুলির ঘটনার পর আশপাশের গ্রাম থেকে বাসিন্দারা রাস্তায় বেরিয়ে এসে প্রতিবাদ জানান। বেশ কিছুক্ষণ তারা সড়ক অবরোধ করেন। শান্তি ফিরিয়ে আনতে এবং মেইতেই সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে পাহাড়ে থাকা বাঙ্কারগুলো ভেঙে দেওয়ার দাবি জানান তারা।

উল্লেখ্য, মণিপুরে গত দেড় বছরেরও বেশি সময় ধরে চলা জাতিগত সংঘাতে আড়াই শতাধিক মানুষ নিহত হয়েছে এবং বাড়িঘর ছেড়ে বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছেন আরও কয়েক হাজার বাসিন্দা। এখনো রাজ্যের পরিস্থিতি শান্ত হয়নি। সংঘাত শুরুর সময় মণিপুরের রাজ্য সরকারে বিজেপি ক্ষমতাসীন ছিল। গত ৯ ফেব্রুয়ারি পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী বীরেন সিং।

বিদ্রোহীদের অস্ত্র ত্যাগের আহ্বান জানিয়ে ২০ ফেব্রুয়ারি গভর্নরের কার্যালয় এক বিবৃতি দেয়। সেখানে বলা হয়, যারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে অস্ত্র জমা দেবেন, তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে না সরকার; আর যারা অস্ত্র সমর্পণ থেকে বিরত থাকবেন, সময়সীমা শেষ হওয়ার পর তাদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হবে।

রাজ্যের মুখ্য সচিব পিকে সিং এক বিবৃতিতে জানান, যেসব বিদ্রোহী যোদ্ধা সশস্ত্র রাজনীতি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান, তাদের জন্য সরকারের এ প্রস্তাব একটি ‘সুবর্ণ সুযোগ’। তিনি বলেন, মণিপুরের সাধারণ জনতা গভর্নরের এ অস্ত্র সমর্পণের আহ্বানকে দ্ব্যর্থহীনভাবে সমর্থন করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১০

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১১

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১২

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৩

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৪

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৫

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৬

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৭

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৮

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

২০
X