কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

একে একে অর্ধশত পুরুষের সঙ্গে প্রতারণা-লুট, অবশেষে ধরা মডেল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

একজন বা দুজন নয়, অর্ধশত পুরুষকে যৌনতার ফাঁদে ফেলেন তিনি। এরপর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের কাছ থেকে প্রায় ৩৫ লাখ টাকা লুট করেন। সম্প্রতি এমনই অভিযোগে ভারতের মুম্বাইয়ের এক মডেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই মডেলের নাম নেহা ওরফে মেহর। তার ফাঁদে পা দেওয়া পুরুষদের ভয় দেখিয়ে টাকা লুট করতেন তিনি।

পুলিশের বরাতে আনন্দবাজার জানিয়েছে, নেহা শহরের পুরুষদের প্রলোভন দেখিয়ে বাড়িতে ডাকতেন। এরপর তারা বাড়িতে গেলে তার সঙ্গে ওই পুরুষদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও গোপনে ক্যামেরাবন্দি করতেন তিনি। এমনকি মাঝে মাঝে তাদের মারধরও করা হতো। পরে এসব ভিডিও ব্যবহার করে তাদের কাছ থেকে টাকা আদায় করতেন নেহা।

পুলিশ বলছে, এই অপরাধের সঙ্গে শুধু নেহা একা জড়িত না। তারা একটি প্রতারণা চক্র পরিচালনা করতেন। এই চক্রে অনেকে ছিলেন।

নেহার হাতে প্রতারিতদের একজন সম্প্রতি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এরপরই এটি নিয়ে তদন্তে নামে পুলিশ। তদন্তে বেরিয়ে আসে, ওই যুবক ছাড়াও আরও অনেকের সঙ্গে প্রতারণা করেছেন নেহা। তাদের কাছ থেকে ৩৫ লাখ টাকা লুট করেছেন।

অভিযোগকারী যুবক জানান, টেলিগ্রামে নেহার সঙ্গে তার পরিচয়। সেখান থেকে তারা হোয়াটসঅ্যাপে কথাবার্তা শুরু করলে নেহা বিভিন্নভাবে তাকে যৌন সম্পর্কে জড়ানোর ইঙ্গিত দেন। এমনকি হোয়াটসঅ্যাপে নিজের ছবি ও ঠিকানাও পাঠান নেহা।

তিনি আরও জানান, নেহার কথামতো গত ৩ মার্চ বিকেলে তার বাড়িতে যান তিনি। বাড়িতে প্রবেশের পরপরই তিনজন যুবক সেখানে আসেন এবং তাকে মারধর করেন।

ওই যুবক অভিযোগ করে বলেন, মারধরের পর তাকে নগ্ন করে রাস্তায় ঘোরানোর হুমকি দেওয়া হয়। এ সময় তাকে তিন লাখ টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। প্রথমে সাড়ে ২১ হাজার টাকা পাঠালেও তাকে ছাড়েননি নেহারা। এরপর একপর্যায়ে ক্রেডিট কার্ড আনার কথা বলে তাদের হাত থেকে ‍মুক্তি পান তিনি।

ওই যুবকের এমন অভিযোগের পর এখন পর্যন্ত নেহাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই চক্রের বাকিদের গ্রেপ্তারে অভিযান বলছে বলে জানিয়েছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১০

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১১

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৫

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৬

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৭

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৮

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৯

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

২০
X