কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ০৫:১০ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অশ্লীল ফ্যাশন শো

কাশ্মীরে অশ্লীল শোর আয়োজন। ছবি : সংগৃহীত
কাশ্মীরে অশ্লীল শোর আয়োজন। ছবি : সংগৃহীত

চলছে সিয়াম কিয়ামের মাস রমজান। এ রমজানে ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে অশ্লীল ফ্যাশন শোর আয়োজন করা হয়েছে। এ ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। এমনকি এতে ক্ষোভ ঝেড়েছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও।

সোমবার (১০ মার্চ) ভারতীং সংবাদমাদ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের গুলমার্গ স্কি রিসোর্টে রমজান মাসে একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হওয়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এই ইভেন্টে অর্ধনগ্ন পুরুষ ও মহিলাদের স্কিম্পি পোশাকে র্যাম্পে হাঁটার ছবি অনলাইনে ভাইরাল হয়েছে। এতে স্থানীয় সংবেদনশীলতা এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি অবমাননার অভিযোগ উঠেছে। এ নিয়ে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি মানুষের ক্ষোভ ও রাগ সম্পূর্ণ বুঝতে পারছেন এবং এ বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট চেয়েছেন।

মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, এই পবিত্র মাসে স্থানীয় সংবেদনশীলতার প্রতি সম্পূর্ণ অবমাননা করা হয়েছে। আমি যে ছবিগুলো দেখেছি, তা থেকে এটা স্পষ্ট। তিনি শ্রীনগরের জামা মসজিদের প্রধান এবং বিচ্ছিন্নতাবাদী হুরিয়াত কনফারেন্সের চেয়ারম্যান মিরওয়াইজ উমর ফারুকের একটি পোস্ট শেয়ার করে এই মন্তব্য করেন।

উমর ফারুক এ ফ্যাশন শোকে অশ্লীল এবং অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। তিনি বলেন, পবিত্র রমজান মাসে গুলমার্গে এমন অশ্লীল ফ্যাশন শোর আয়োজন করা হয়েছে, যার ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে মানুষের মধ্যে ক্ষোভ ও রাগ সৃষ্টি করেছে। সুফি ও সান্তা সংস্কৃতি এবং গভীর ধর্মীয় দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত এই উপত্যকায় কীভাবে এমনটা সহ্য করা যায়? যারা এতে জড়িত তাদের অবিলম্বে জবাবদিহি করতে হবে।

সামাজিক অধিকার কর্মী রাজা মুজাফফর ভাট অনলাইনে এক পোস্টে বলেন, পবিত্র রমজান মাসে গুলমার্গে এই নগ্ন ফ্যাশন শোন বিষয়ে কে অনুমতি দিল? বরফের ওপর অর্ধনগ্ন পুরুষ ও মহিলাদের হাঁটার দৃশ্য। পর্যটন বিভাগ বা জিডিএ-র সিইও কী কিছু বলবেন? কেন আপনি আমাদের নৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ ধ্বংস করতে বদ্ধপরিকর?

মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানান, তার দপ্তর স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় রাজনৈতিক ও ধর্মীয় মহল থেকে ব্যাপক সমালোচনা উঠেছে এবং অনেকেই এটিকে কাশ্মীরের সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধের ওপর আঘাত হিসেবে দেখছেন।

এই ফ্যাশন শো নিয়ে বিতর্ক চলাকালীন স্থানীয় জনগণ এবং ধর্মীয় নেতাদের পাশাপাশি রাজনৈতিক দলগুলোও তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। অনেকেই এই ধরনের ইভেন্ট আয়োজনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১০

ইংল্যান্ডের দারুণ শুরু

১১

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১২

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৩

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৪

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১৫

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১৬

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

১৭

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

১৮

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১৯

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

২০
X