কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ০৮:২০ এএম
অনলাইন সংস্করণ

পুরুষের মাথায় বাড়ি দিয়ে হোলি উদযাপন

হোলি উৎসবে অভিনব রীতি। ছবি : সংগৃহীথ
হোলি উৎসবে অভিনব রীতি। ছবি : সংগৃহীথ

সনাতন ধর্মে প্রাচীনতম উৎসবের মধ্যে অন্যতম হোলি উৎসব। ভারতে খুব ধুমধাম করে উদ্‌যাপিত হয় রঙের এই উৎসব হোলি। শুধু হিন্দু সম্প্রদায় নয়, অন্য সম্প্রদায়ের লোকজনও এই উৎসবে মেতে ওঠেন। দেশটির বৃহত্তম অবাঙালি হিন্দুরা উৎসবটি হোলি হিসেবে পালন করলেও, বাঙালি হিন্দুরা এই উৎসব দোল উৎসব বা দোল পূর্ণিমা নামেই পালন করে থাকেন। তবে যে নামেই হোক না কেন, উৎসবে একে অন্যকে রঙ মাখাতে মেতে উঠে ভারতবাসী।

ভারতের বিভিন্ন জায়গায় একেক রকম নামে উদযাপিত হয় বসন্তকালীন রঙের উৎসব। কোথাও নারীরা পুরুষদের লাঠি দিয়ে তাড়ান। কোনো জায়গায় হোলি মানেই গান-বাজনার উৎসব, আবার কোথাও হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। উত্তরপ্রদেশের উত্তেজনাপূর্ণ লাঠমার হোলি থেকে শুরু করে উত্তরাখণ্ডের সুরেলা কুমাঁওনি হোলি- প্রতিটি অঞ্চলের হোলির নিজস্ব রং ও মজা আছে।

হোলি উদযাপনের অন্যতম বিখ্যাত ঐতিহ্য দেখা যায় বরসানা এবং নন্দগাঁও অঞ্চলে। লাঠমার হোলির জন্য পরিচিত, এই গ্রামের হোলি খেলায় নারীরা লাঠি দিয়ে পুরুষদের আঘাত করে এবং পুরুষরা নিজেদের রক্ষা করার চেষ্টা করে। ভারতের উত্তরপ্রদেশের হাজার হাজার নারী ঐতিহ্যবাহী লাঠমার হোলি উৎসবে অংশ নিয়ে থাকেন।

এই ঐতিহ্য বহু বছর ধরে চলে আসছে। এটি বহু পুরোনো রীতি। রঙ খেলার মাঝেই মাথায় বালিশ নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়ান পুরুষরা। কাঠের লম্বা লাঠি দিয়ে সেই বালিশে সজোরে আঘাত করেন নারীরা। কথিত আছে হোলি উৎসবের দিন প্রেমিকা রাধার সাথে দেখা করতে বরসানায় এসেছিল শ্রীকৃষ্ণ। সে সময় রাধাকে রং ছিটিয়ে দিলে মজার ছলে কৃষ্ণকে লাঠি দিয়ে আঘাত করে রাধা। এই ঐতিহ্য যেন পালন করেন এই অঞ্চলের বাসিন্দারা। এই উৎসব প্রতি বছর হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে, যা ঐতিহ্য এবং সম্প্রদায়ের একটি প্রাণবন্ত এবং আনন্দময় উদযাপন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা 

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

১১

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১২

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১৩

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১৪

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১৫

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৬

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৮

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৯

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

২০
X