কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

দানবাক্স খুলতেই চমক, মিলল সোনা-রুপাসহ কোটি কোটি টাকা

দানবাক্স থেকে পাওয়া নগদ অর্থ গণনা করছেন দায়িত্বরত ব্যক্তিরা। ছবি : সংগৃহীত
দানবাক্স থেকে পাওয়া নগদ অর্থ গণনা করছেন দায়িত্বরত ব্যক্তিরা। ছবি : সংগৃহীত

ভারতের কর্নাটক রাজ্যের এক মন্দিরের দানবাক্স খুলতেই বিস্ময়কর চমক দেখা গেল। নগদ অর্থ, সোনা এবং রুপা মিলিয়ে কোটি কোটি টাকার দান পাওয়ার ঘটনা ঘটেছে এ মন্দিরে।

রোববার (২৩ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, এ ঘটনা ঘটেছে ষোড়শ শতকের সাধু রাঘবেন্দ্র স্বামীর জন্মতিথি উপলক্ষে। প্রতি বছর এই সময়ে প্রায় ৩০ দিন ধরে মন্দিরে ভক্তদের সমাগম হয়ে থাকে এবং এই সময়েই মন্দিরের দানবাক্সে জমা পড়ে বিপুল পরিমাণ নগদ অর্থ এবং গহনা।

প্রতিবেদন অনুযায়ী, দানবাক্স খুলে ৩ কোটি ৪৮ লাখ ৬৯ হাজার ৬২১ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৯০ লাখ টাকা) পাওয়া যায়। এছাড়া, ৩২ গ্রাম সোনা এবং ১.২৪ কেজি রুপাও পাওয়া গেছে। মন্দিরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যাতে দেখা যায় শতাধিক পুরোহিত মন্দিরের মেঝেতে বসে দানবাক্স থেকে পাওয়া নোট ও মুদ্রা গুনছেন।

গত বছর, ভারতের বেঙ্গালুরুতে রাঘবেন্দ্র স্বামীর এই মন্দিরে গিয়েছিলেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তার স্ত্রী অক্ষতা মূর্তি। তাদের সঙ্গে ছিলেন ইনফোসিসের সহপ্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি এবং তার স্ত্রী, ভারতের রাজ্যসভার সাংসদ সুধা মূর্তি। তারা মন্দিরে আরতি করতেও অংশ নিয়েছিলেন।

এই বিপুল পরিমাণ দানের ঘটনা মন্দিরের প্রতি ভক্তদের শ্রদ্ধা এবং আস্থা আরও দৃঢ় করেছে এবং এটি মন্দিরের ঐতিহ্য ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাক-মটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১০

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১১

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১২

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১৩

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১৪

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১৫

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১৬

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১৭

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১৮

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৯

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

২০
X