কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ০২:৪২ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৫, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে ঈদগাহে আসা মুসলিমদের ফুলেল শুভেচ্ছা জানাল হিন্দুরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সারা বিশ্বের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। আজ সোমবার বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার সব দেশে উদযাপন হচ্ছে পবিত্র এই উৎসবটি। এর মধ্যেই প্রতিবেশী ভারতের রাজস্থানে দেখা গেল এক অনন্য দৃশ্য। ধর্মীয় সম্প্রীতির নির্দশন হিসেবে ঈদগাহে ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিদের ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, খোলা রাস্তায় বিশাল একটি ঈদের জামাত। যেখানে প্রায় লাখ মানুষের সমাগম রয়েছে। আর তাদের ওপর ফুল ছিটিয়ে দিচ্ছেন গেরুয়া পোশাক পরা ব্যক্তিরা।

জানা গেছে, ভিডিওটি ভারতের রাজস্থান প্রদেশের একটি ঈদ জামাতের স্থান থেকে ধারণ করা। অন্যান্য প্রদেশের মতো রাজস্থানেও কড়া নিরাপত্তার মধ্যে সকাল থেকে ঈদগাহে নামাজ আদায় করা হয়। জয়পুর জেলার দিল্লি রোডে অবস্থিত ইদগাহেও হাজার হাজার মুসলমান জড়ো হন। তারা সেখানে নমাজ পড়েন। সেই সময় কিছু গেরুয়া পোশাক পরা ব্যক্তি নামাজ আদায়রত মুসল্লিদের ওপর গোলাপের পাপড়ি বর্ষণ করেন।

ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বার্তাসংস্থা এএনআই। প্রকাশ করতেই ভিডিওটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ এটি শেয়ার করছেন এবং প্রশংসাসুলভ মন্তব্য করছেন। ধর্মীয় সম্প্রীতির এই দৃশ্যগুলো হৃদয় কাড়ছে নেটিজেনদের।

ভিডিওটির নিচে আলী মোহাম্মদ নামে এক ব্যক্তি মন্তব্য করেছেন, ‘আমাদের দেশে মুসলিম এবং হিন্দুদের মধ্যে কোনও সমস্যা নেই, কিন্তু স্বার্থপর রাজনীতিবিদরা তাদের স্বার্থের জন্য সমস্যা তৈরি করতে চায়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১০

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১১

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১২

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৩

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৪

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৫

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৬

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৭

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১৮

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৯

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

২০
X