কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে কম্পিত হলো নেপাল ও ভারত

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

দক্ষিণ এশিয়ায় আবারও ভূমিকম্পের ঝাঁকুনি। গত সপ্তাহে ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত মিয়ানমার এখনো স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি। এ অবস্থায় শুক্রবার রাতে নতুন করে ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল ও ভারত।

নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৪ এপ্রিল) রাত ৮টা ৭ মিনিটে দেশটির পশ্চিমাঞ্চলের জাজারকোট জেলার পাইক এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। খবর হিন্দুস্তান টাইমস।

ভূকম্পনটির রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২। ভূপৃষ্ঠ থেকে কম্পনের উৎসস্থল ছিল প্রায় ২০ কিলোমিটার গভীরে।

প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। কম্পনের তীব্রতা রাজধানী কাঠমান্ডুসহ আশপাশের জেলাগুলোতেও অনুভূত হয়। নেপালের ভূকম্পনটি সীমান্ত পেরিয়ে প্রভাব ফেলে প্রতিবেশী ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতেও।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে দিল্লি, উত্তর প্রদেশ, বিহার, হরিয়ানা ও উত্তরাখণ্ডসহ বেশ কিছু এলাকায়। মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। এখন পর্যন্ত কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর এক সপ্তাহ আগেই ৭.৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল মিয়ানমার। দেশটিতে প্রাণ হারান তিন হাজারেরও বেশি মানুষ। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় সাড়ে তিনশ জন। ভূমিকম্পের প্রভাব পড়েছিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও।

দক্ষিণ এশিয়ায় ঘন ঘন এই ভূমিকম্পের ঘটনায় অঞ্চলের জনগণের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ভূ-তাত্ত্বিকরা বলছেন, টেকটোনিক প্লেটের সংঘর্ষজনিত কারণে এ অঞ্চলে মাঝেমধ্যেই ভূমিকম্প হওয়া স্বাভাবিক, তবে সতর্কতা এবং প্রস্তুতি বাড়াতে হবে সব দেশকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১০

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১১

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১২

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৩

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৪

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৫

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৬

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৭

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৮

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৯

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

২০
X