কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

নবজাতকের নাম রাখা হলো চন্দ্রযান

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

ভারত জুড়ে চন্দ্রযান ৩-এর সাফল্যে চলছে উৎসব। চাঁদের বুকে প্রথমবারের মতো মাটিতে পা রেখেছে এশিয়ার দেশটি। দেশের এমন সাফল্যে ভারতের মহাকাশযানের নামে নবজাতকের নামকরণ করেছে ওড়িশার কয়েকজন দম্পতি। খবর ইন্ডিয়া টুডে।

বুধবার (২৩ আগস্ট) স্থানীয় সময় ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে ভারতের চন্দ্রযান-৩। সেই মাহেন্দ্রক্ষণে ওড়িশার কেন্দ্রপাড়া জেলায় জন্ম নেয় কয়েকজন শিশু। দেশের চন্দ্রাভিযানের সাফল্যর জন্য নিজেদের সন্তানদের নাম চন্দ্রযান রাখার সিদ্ধান্ত নেন ওই দম্পতিরা।

প্রতিবেদনে বলা হয়, চাঁদের মাটিতে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রমের অবতরণের সময় অন্তত চার শিশুর জন্ম হয়েছে কেন্দ্রপাড়া জেলা হাসপাতালে। তাদের মধ্যে একজন কন্যাসন্তান। এক সদ্যোজাতের বাবা প্রভাত মল্লিক বলেন, এটা উপরি পাওনা। চন্দ্রযান ৩-এর অবতরণের কয়েক মিনিট পর আমাদের সন্তান পৃথিবীতে এসেছে। ঠিক করেছি চন্দ্রযানের নামে আমাদের সন্তানের নাম রাখব। শিশুর জন্মের ২১ দিনের মাথায় বিশেষ পুজোর মাধ্যমে নামকরণ করা হয়। এমনটাই রীতি রয়েছে ওই এলাকায়।

হাসপাতালের অতিরিক্ত জেলা মেডিকেল অফিসার ডা. পি কে প্রহরাজ বলেন, ভারতের চাঁদ মিশনের এই ঐতিহাসিক মুহূর্তে তাদের সন্তানের জন্ম হওয়ায় অভিভাবকরা বিশেষাধিকার বোধ করেন। তিনি আরও বলেন, তারা চাঁদ মিশনে ভারতের কৃতিত্ব উদযাপন করতে চায় চন্দ্রযানের নামে শিশুদের নামকরণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১০

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১১

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১২

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৩

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৪

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৫

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৬

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৭

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৮

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৯

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

২০
X