কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সূর্যের আলোয় বেঁচে উঠতে পারে জাপানের চন্দ্রযান

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিশ্বের পঞ্চম দেশ হিসেবে চাঁদের বুকে অবতরণ করে জাপানের চন্দ্রযান। দেশের ঐতিহাসিক এই অর্জন নিয়ে জাপানিরা যখন আনন্দে আত্মহারা তখনই আসে দুঃসংবাদ। চাঁদের মাটি স্পর্শ করার মাত্র তিন ঘণ্টা পরই জাপানি চন্দ্রযানটি বন্ধ করে দিতে হয়। ফলে জাপানিদের আনন্দ-উৎসব শোকের কালো ছায়ায় ঢেকে যেতে বেশিক্ষণ সময় লাগেনি। তবে এমন শোকের সময়ে দেশবাসীকে আবারও আশার আলো দেখাচ্ছে জাপানের মহাকাশ সংস্থা জাক্সা।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, জাপানি চন্দ্রযান মুন স্নাইপারের ল্যান্ডার এখানো বেঁচে উঠতে পারে। তবে শর্ত একটাই। এ জন্য লাগবে সূর্যের আলো। সূর্যের আলো ঠিক জায়গায় পড়লেই বেঁচে উঠবে জাপানি চন্দ্রযান।

এক বিবৃতিতে জাক্সা বলেছে, যদি ভবিষ্যতে সূর্যের আলো পশ্চিম থেকে চাঁদে পড়ে তাহলে আমাদের ধারণা বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। আমরা বর্তমানে মহাকাশযানটি পুনরায় সচল করার প্রস্তুতি নিচ্ছি।

গত শনিবার রাত ১২টা ২০ মিনিটে চাঁদের মাটি স্পর্শ করে জাপানের চন্দ্রযান মুন স্নাইপার। রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের পর পঞ্চম দেশ হিসেবে চাঁদের বুকে সফলভাবে অবতরণ জাপান। তবে অবতরণের কিছুক্ষণ পরই দেখা যায় চন্দ্রযানে বিদ্যুৎ সরবরাহের পরিমাণ কমে গেছে। এ জন্য চন্দ্রযানটিকে চিরদিনের তরে বন্ধ করে দেওয়ার চেয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় জাপানি বিজ্ঞানীরা।

জাক্সা তখন জানায়, আমাদের কার্যপ্রক্রিয়া অনুযায়ী ১২ শতাংশ বিদ্যুৎ অবিশিষ্ট থাকতেই ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। যাতে ল্যান্ডারটি পুনরায় চালু করতে কোনো বাধার মুখে না পড়তে হয়। ফলে মহাকাশযানটি স্থানীয় সময় শনিবার রাত ২টা ৫৭ মিনিটে বন্ধ হয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১০

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১১

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১২

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৩

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৪

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৫

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৬

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৭

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

২০
X