রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৯ এএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

সাড়া দিচ্ছে না বিক্রম ও প্রজ্ঞান, জানাল ইসরো

চন্দ্রযান-৩ এর বিক্রম ল্যান্ডার। ছবি : সংগৃহীত
চন্দ্রযান-৩ এর বিক্রম ল্যান্ডার। ছবি : সংগৃহীত

চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান-এর কোনো সংকেত পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়, নতুন চন্দ্র দিবস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিক্রম ও প্রজ্ঞানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ইসরো। তবে এখন পর্যন্ত কোনো সংকেত পাওয়া যায়নি।

এর আগে গত ২৩ আগস্ট রোভার প্রজ্ঞানকে নিয়ে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছিল চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম।

জানা গেছে, ল্যান্ডার বিক্রম উচ্চতায় ২ মিটারের মতো, ওজন এক হাজার ৭০০ কেজির বেশি। আকারে ছোট রোভার প্রজ্ঞানের ওজন ২৬ কেজি মাত্র। এই রোভারই চাঁদের বুকে ঘুরে ঘুরে বৈজ্ঞানিক গবেষণা চালায়। দুই সপ্তাহ ধরে ছবি ও বিভিন্ন তথ্য সংগ্রহের পর চন্দ্রপৃষ্ঠে রাত নেমে এলে বিক্রম ও প্রজ্ঞানকে ‘স্লিপ মোডে’ রাখা হয়।

ইসরো আশা করেছিল, নতুন চন্দ্র দিবস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিক্রম ও প্রজ্ঞানের ব্যাটারিগুলো রিচার্জ হতে শুরু করবে এবং মডিউলগুলো পুনরায় জাগ্রত হবে।

করছে ইসরোর ধারণা, চন্দ্ররাতের প্রচণ্ড ঠান্ডায় সেসব ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইসরো জানায় যে, বিক্রম ও প্রজ্ঞানের সঙ্গে যোগাযোগের সর্বাত্মক চেষ্টা তারা চালিয়ে যাবে।

প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করে ভারত। এর মধ্য দিয়ে চাঁদে মহাকাশযান অবতরণকারী চতুর্থ দেশ হয় ভারত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X