কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

নিষিদ্ধপল্লিতে অবাধ যাতায়াত, অবশেষে ধরা ভারতীয় বংশোদ্ভূত সিইও

হোটেলের অন্দরমহল ও ভারতীয় বংশোদ্ভূত সিইও। ছবি : সংগৃহীত
হোটেলের অন্দরমহল ও ভারতীয় বংশোদ্ভূত সিইও। ছবি : সংগৃহীত

নিষিদ্ধপল্লিতে অবাধ যাতায়াতের অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত এক প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) গ্রেপ্তার করা হয়েছে।

অভিযুক্ত ব্যক্তির নাম অনুরাগ বাজপেয়ি। তিনি পরিচ্ছন্ন পানি প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ গ্রাডিয়েন্টের সিইও। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের শুরুতে বস্টন এলাকার আদালতের নথিতে অনুরাগ বাজপেয়িসহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসে। তারা ঘণ্টাপ্রতি প্রায় ৬০০ ডলার ( প্রায় ৭৩ হাজার টাকা) দিয়ে এশীয় নারীদের কাছ থেকে যৌনসেবা গ্রহণ করতেন। নারীদের একটি বড় অংশ যৌন পাচারের শিকার ছিলেন বলে দাবি করেছে প্রসিকিউশন।

প্রসিকিউশনের তথ্যে বলা হয়, গ্রাহকদের মধ্যে চিকিৎসক, আইনজীবী, সরকারি কর্মকর্তা ও ঠিকাদাররাও রয়েছেন। বাজপেয়ি ছিলেন এমনই এক ‘এক্সক্লুসিভ’ গ্রুপের সদস্য।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এ ঘটনার পর গ্রাডিয়েন্টের কিছু কর্মী তার পদত্যাগ দাবি করলেও, প্রতিষ্ঠানটি তার প্রতি সমর্থন জানিয়েছে। এক বিবৃতিতে গ্রাডিয়েন্ট জানায়, আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখি এবং বিশ্বাস করি, সময়মতো এর সঠিক সমাধান হবে। এই অভিযোগের সঙ্গে গ্রাডিয়েন্টের মিশনের কোনো সম্পর্ক নেই। আমরা পরিচ্ছন্ন পানির প্রযুক্তিগত উদ্ভাবনে আমাদের কাজ অব্যাহত রাখব।

কে অনুরাগ বাজপেয়ি? অনুরাগ বাজপেয়ি হলেন গ্রাডিয়েন্টের সহ-প্রতিষ্ঠাতা ও বর্তমান সিইও। ভারতীয় বংশোদ্ভূত এই উদ্যোক্তা পরিচ্ছন্ন পানির প্রযুক্তিতে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন। ২০১৩ সালে এমআইটির একটি স্পিনআউট হিসেবে যাত্রা শুরু করেন। বর্তমানে গ্রাডিয়েন্টের কার্যক্রম ২৫টিরও বেশি দেশে বিস্তৃত। এছাড়া প্রতিষ্ঠানটির মূল্য এক বিলিয়ন ডলারের বেশি।

বাজপেয়ির শিক্ষাজীবন শুরু হয় ভারতের লা মার্টিনিয়ার কলেজ, লখনৌ থেকে। পরে তিনি মিসৌরি বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর এমআইটি থেকে স্নাতকোত্তর ও পিএইচডি করেন, যেখানে তার গবেষণা ছিল ডেসালিনেশন ও ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে।

তার উদ্ভাবিত মেমব্রেন-মুক্ত জল অপসারণ প্রযুক্তি ‘সায়েন্টিফিক আমেরিকানের’ বিশ্ব-পরিবর্তনকারী শীর্ষ ১০ ধারণার তালিকায় স্থান পায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X