কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০৩:৫১ এএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০৩:৫৩ এএম
অনলাইন সংস্করণ

নব্য আওয়ামী লীগের রূপরেখা : ভারতের বার্তা ও নেতাদের পরিকল্পনা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

বাংলাদেশে একটি তথাকথিত ‘পরিচ্ছন্ন আওয়ামী লীগ’ বা ‘নব্য আওয়ামী লীগ’-এর পরিকল্পনা এখন আর গুজবের স্তরে নেই।

বুধবার (১৬ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনটিতে উঠে এসেছে, দলটির এই পরিকল্পনা নিয়ে বাংলাদেশে দৃশ্যত সক্রিয় একটি মহল। বিষয়টি নিয়ে দৃষ্টিপাত করেছে দিল্লীও । প্রশ্ন উঠেছে—এই নব্য রূপরেখায় থাকবেন কি শেখ হাসিনা?

প্রতিবেদন থেকে জানা যায়, আওয়ামী লীগ থাকবে, কিন্তু নেতৃত্বে থাকবেন না শেখ হাসিনা। তার ঘনিষ্ঠদেরও রাখা হবে না সামনে। বরং কিছু পরিচিত নেতা-নেত্রীকে সামনে এনে তৈরি করা হবে একটি নতুন ধরনের আওয়ামী লীগ, যার ভাবমূর্তি পরিচ্ছন্ন বলে দাবি করা হবে।

প্রতিবেদনে ভারতের কূটনীতিকদের একাংশ মনে করছেন, শেখ হাসিনাহীন আওয়ামী লীগ ভারতীয় স্বার্থের জন্য সুখকর হবে না। কারণ, যাদেরকে সামনে আনার পরিকল্পনা করা হচ্ছে, তাদের কারও কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, আবার কেউ কেউ পাকিস্তান-ঘনিষ্ঠ বলেও পরিচিত।

এ বিষয়ে এক সাবেক ভারতীয় কূটনীতিক জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দিল্লির সরাসরি করণীয় না থাকলেও, আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের আস্থাভাজন শক্তি। সেই নেতৃত্ব যদি পাকিস্তানপন্থিদের হাতে যায়, তা হবে ভারতের জন্য ভয়াবহ।

আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক এই পরিকল্পনাকে সরাসরি ‘প্রতারণা’ ও ‘দল ধ্বংসের ষড়যন্ত্র’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ২০০৬ সালেও একই রকমভাবে শেখ হাসিনাকে বাদ দিয়ে একটি বিকল্প আওয়ামী লীগ গঠনের চেষ্টা হয়েছিল। তখনও তা ব্যর্থ হয়েছে, এবারও হবে।

তিনি আরও বলেন, যারা আজ পরিচ্ছন্ন নেতার মুখোশ পরে সামনে আসছেন, তাদের কেউই আসলে পরিচ্ছন্ন নন। তাদের অনেকেই চীন বা পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িকভাবে যুক্ত।

প্রসঙ্গত, সম্প্রতি গঠিত জাতীয় নাগরিক দল (এনসিপি)-এর নেতা হাসনাত আবদুল্লাহ একটি ফেসবুক পোস্টে দাবি করেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান নাকি তাদের সঙ্গে একান্ত বৈঠকে বলেন—পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা শিরিন শারমিন চৌধুরি, শেখ ফজলে নুর তাপস ও সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে একটি ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ গঠন করলে সেটিকে মেনে নেওয়া হবে।

হাসনাতের ভাষ্য, আমাদের বলা হয়— এপ্রিল-মে মাস থেকে এই নেতারা শেখ পরিবারের অপরাধ স্বীকার করবেন, হাসিনাকে অস্বীকার করবেন এবং তারা ‘বঙ্গবন্ধুর আওয়ামী লীগ’ গঠনের প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবেন।

আওয়ামী লীগের এক সূত্র জানায়, কলকাতায় আশ্রয় নেওয়া কিছু নেতা এই পরিকল্পনায় গোপনে সহযোগিতা করছেন। এমনকি হাসিনার বিরুদ্ধে অবস্থান নিলে নিরাপত্তা ও নির্বাচনে অংশগ্রহণের গ্যারান্টি দেওয়ার প্রস্তাবও দেওয়া হচ্ছে অনেক নেতাকে। এই প্রস্তাব দিচ্ছেন সেনা সংশ্লিষ্ট ব্যবসায়ী ও কিছু বিএনপি ঘনিষ্ঠ মহল, এমনটাও দাবি করা হয়েছে।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, এদিকে দলটির বর্তমান নেতৃত্ব বসে নেই। শেখ হাসিনার নির্দেশে দেশের বিভিন্ন জেলায় ভার্চুয়াল বৈঠক করছেন শীর্ষ নেতারা। ইতোমধ্যে ২৩টি জেলায় ভার্চুয়াল বৈঠক সম্পন্ন হয়েছে। সেখানে শেখ হাসিনা সরাসরি যুক্ত হয়ে কর্মীদের বলেছেন, আমি দেশ ছাড়তে চাইনি, ইস্তফাও দিইনি। আমাকে জোর করে দেশ থেকে তাড়ানো হয়েছে। এই চক্রান্তের শেষ দেখে ছাড়ব।

তিনি কর্মীদের আশ্বস্ত করে আরও বলেন, তোমাদের উপরে যে-সব নির্যাতন হয়েছে, আমি বেঁচে থাকলে তার বিচার হবেই। এরা বেশিদিন টিকবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন মোজতবা খামেনি

বিশ্বকাপে ব্রাজিলের ‘গোপন অস্ত্র’ হতে পারেন থিয়াগো

আর্জেন্টিনা-ব্রাজিল মিলেমিশে একাকার

ইরানের বিরুদ্ধে অভিযানে ভূখণ্ড ব্যবহারের অভিযোগ, জবাব দিল আজারবাইজান

৬০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

বিয়ের পর জীবনসঙ্গী নিয়ে দীপ্তি চৌধুরীর ফেসবুক পোস্ট

পদ্মায় বাস ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

আইইউবিএটির সামার ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

‘ভাগ্য সংবিধানের হাতে ছেড়ে দিলাম’, ভারতে আসছেন সিজেপির প্রতিষ্ঠাতা

১০

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

১১

দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে বসুন্ধরা ট্রেনিং সেন্টার

১২

খাল নিয়ে আ.লীগ, বিএনপি ও জামায়াতের সংঘর্ষ

১৩

আর্জেন্টিনা সমর্থকদের জন্য ফ্রি চিকিৎসা ও বিশেষ ছাড় ঘোষণা চিকিৎসকের

১৪

ইসরায়েলি বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল

১৫

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন

১৬

ঈশ্বরদীর লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হবে : বাণিজ্যমন্ত্রী

১৭

কেন্দ্রীয় যুবদলকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের র‍্যালি

১৮

চলতি মাসেই ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব গ্রহণ করবেন দীনেশ ত্রিবেদী

১৯

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ / সবুজ পরিবেশ, নিরাপদ কৃষি ও সমৃদ্ধ বাংলাদেশই আমাদের প্রত্যাশা

২০
X