কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে প্রবল বৃষ্টি, ১৪ জনের মৃত্যু

বৃষ্টিতে ফাঁকা সড়কে এক নারী। পুরোনো ছবি
বৃষ্টিতে ফাঁকা সড়কে এক নারী। পুরোনো ছবি

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে প্রবল বৃষ্টি হচ্ছে। গত দুই দিনে প্রাক-বর্ষা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট নানা ঘটনায় সেখানে কমপক্ষে ১৪ জন মারা গেছেন। এ সময় ১৬ জন আহত হয়েছেন। খবর রয়টার্সের।

মঙ্গলবার (৬ মে) রাজ্যের কর্মকর্তারা এসব তথ্য জানান। স্থানীয় টেলিভিশনের ভিডিওতে দেখা গেছে, বেশ কয়েকটি জেলায় বজ্রপাত এবং ঝড়ো হাওয়ায় গাছপালা ভেঙে পড়েছে। ফসলের ক্ষতি হয়েছে ব্যাপক।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, পাকিস্তানের পার্শ্ববর্তী অংশ এবং ভারতের রাজস্থান রাজ্যে ঘূর্ণিঝড়ের কারণে রাজ্যের বেশিরভাগ অংশে অসময়ে বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত গুজরাটে আরও বৃষ্টিপাত, বজ্রপাত এবং ঝোড়ো বাতাসের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

স্থানীয় কর্মকর্তারা রয়টার্সকে জানান, এখন পর্যন্ত ১৪ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, সব এলাকার তথ্য এখনও তাদের কাছে পৌঁছেনি।

রাজ্যের কৃষি বিভাগের সচিব অঞ্জু শর্মা বলেন, আমরা ফসলের ক্ষতির প্রতিবেদনের অপেক্ষায় রয়েছি। গুজরাট তুলা, জিরা ও ধানের প্রধান উৎপাদক। জেলা প্রশাসন ক্ষতির মূল্যায়ন করবে এবং আমাদের কাছে তাদের প্রতিবেদন পাঠাবে।

গত মাসে পূর্ব ও মধ্য ভারত এবং নেপালের কিছু অংশে অসময়ের ভারী বৃষ্টিপাতের ফলে ১০০ জনেরও বেশি লোক মারা গিয়েছিল। এ ছাড়া বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

১০

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

১১

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

১২

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

১৩

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

১৪

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

১৫

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

১৬

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

১৭

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১৮

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১৯

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

২০
X