কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে অ্যাপলের কারখানা নিয়ে ট্রাম্পের তীব্র প্রতিক্রিয়া

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ভারতে অ্যাপলের কারখানা স্থাপনের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি যুক্তরাষ্ট্র থেকে অ্যাপলের কারখানা স্থানান্তর না করার বিষয়ে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুককে উপদেশ দেন।

বৃহস্পতিবার (১৫ মে) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, তিনি অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুককে ভারতে আইফোন উৎপাদন না সরাতে এবং আমেরিকায় উৎপাদনের ওপর মনোযোগ দিতে বলেছেন। গত পাঁচ বছরে ভারত অ্যাপল আইফোনের অন্যতম বড় উৎপাদন কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে। গত অর্থবছরে দেশটির অ্যাসেম্বলি লাইনে ২২ বিলিয়ন ডলার মূল্যের স্মার্টফোন উৎপাদিত হয়েছে। মার্কিন এই কোম্পানি আগের বছরের তুলনায় ভারতে ৬০ শতাংশ বেশি আইফোন উৎপাদন করেছে।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তার শুল্ক নীতির মাধ্যমে বিশ্ব বাজারে বড় ধরনের পরিবর্তন এনেছেন। কাতার সফরে তিনি বলেন, তিনি চান না টিম কুক ভারতে উৎপাদন করুক। অ্যাপল আমেরিকায় তাদের উৎপাদন বাড়াবে।

ট্রাম্প আজ ভারতের বিরুদ্ধে বিশ্বের সবচেয়ে উচ্চ শুল্ক বাধার অভিযোগ করেন। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে জনবহুল এই দেশে আমেরিকান পণ্য বিক্রি করা খুবই কঠিন।

এদিকে, ট্রাম্প দাবি করেছেন, ভারত মার্কিন পণ্যের ওপর শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে। কাতারে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক অনুষ্ঠানে বৃহস্পতিবার তিনি বলেন, ভারত সরকার“আমাদের এমন একটি চুক্তির প্রস্তাব দিয়েছে যেখানে তারা আমাদের কাছ থেকে কোনো শুল্ক নেবে না।

ট্রাম্পের এই মন্তব্য এসেছে এমন সময়ে, যখন তিনি দাবি করেছেন, তিনি বাণিজ্যকে একটি দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সামরিক সংঘাত বন্ধে একটি যুদ্ধবিরতি চুক্তি করিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১০

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১১

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১২

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৩

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৪

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৫

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৬

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৮

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৯

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

২০
X