কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

পুতিন নয়, জি-২০ সম্মেলনে যোগ দেবেন ল্যাভরভ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

আগামী সেপ্টেম্বরে উদীয়মান অর্থনীতির জোট জি-২০ এর শীর্ষ সম্মেলন ভারতে অনুষ্ঠিত হবে। তবে এই শীর্ষ সম্মেলন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরিবর্তে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

আজ সোমবার (২৮ আগস্ট) ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক সংক্ষিপ্ত ফোনালাপে এ তথ্য জানিয়েছেন পুতিন।

দুই দেশের নেতার ফোনালাপের পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, তারা দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে কথা বলেছেন।

ফোনালাপের সময় রাশিয়ার অব্যাহত সহায়তার জন্য পুতিনের কাছে ভারতের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোদি। এ ছাড়া দুই দেশের নেতা যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছেন বলেও জানিয়েছে ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়।

গত শুক্রবার ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, এবারের জি-২০ এর শীর্ষ সম্মেলন পুতিনের সশরীরে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। চলতি বছর এ শীর্ষ সম্মেলন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। জোটের সভাপতি হিসেবে ভারত সম্মেলনের আয়োজন করছে।

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রেখেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। যদিও এ ধরনের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে ক্রেমলিন। ফলে আইসিসির কোনো সদস্য দেশে গেলে গ্রেপ্তার হতে পারেন পুতিন।

এমনকি চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকস গ্রুপের শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি যোগ ‍দিয়েছেন পুতিন। যদিও রাশিয়া ছাড়া ব্রিকসের অন্য চার দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা এতে সশরীরে যোগ দেন।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিদেশ সফর একেবারে কমিয়ে দিয়েছেন পুতিন। গত বছরের জুলাই মাসে ইরান এবং ডিসেম্বরে ঘনিষ্ঠ মিত্র বেলারুশের সংক্ষিপ্ত সফরসহ হাতেগোনা কয়েকটি বিদেশ সফর করেছেন তিনি।

তবে আগামী অক্টোবরে চীন সফরের পরিকল্পনা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এ ছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার্থে পুতিন তুরস্ক সফরের পরিকল্পনাও করছেন। তুরস্ক সফরে গেলে ইউক্রেন ‍যুদ্ধের মধ্যে প্রথম পশ্চিমা সামরিক জোট ন্যাটোর কোনো সদস্য দেশ সফর করবেন পুতিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১০

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১১

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১২

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৩

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৪

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১৫

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১৬

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৭

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৯

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

২০
X