রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ডিম ভাঙতেই বেরিয়ে এলো ‘ধূসর তরল’, ভিডিও ভাইরাল

অনলাইনে অর্ডার করা পচা ডিম। ছবি : সংগৃহীত
অনলাইনে অর্ডার করা পচা ডিম। ছবি : সংগৃহীত

অনলাইনে ডিম কিনেছেন অবাক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এক ব্যক্তি। ডিম ভাঙতেই তা থেকে বেরিয়ে আসছে ধূসর তরল। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ঘটনা ছড়িয়ে পড়েছে। এরপর তা রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

মঙ্গলবার (০৩ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইনে অর্ডার করা এক ট্রে ডিম নষ্ট হওয়ার ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় খাদ্য নিরাপত্তা এবং ই-কমার্স প্ল্যাটফর্ম নিয়ে নতুন বিতর্কের সূত্রপাত করেছে। ইনস্টাগ্রাম ব্লগার চৌ সুরেং রাজকোয়ার একটি ভিডিওতে দেখিয়েছেন, ব্লিঙ্কিট থেকে আসা তার অর্ডারে কী সমস্যা ছিল। তিনি জানান, ডিমের ট্রে পৌঁছানোর পর একটি হালকা দুর্গন্ধ তার প্রথম সন্দেহ জাগায়। ডিম ভাঙতেই তিনি দেখেন, ডিমের কুসুম বিবর্ণ এবং ধূসর রঙের। ভিডিওতে তিনি একটি বাটিতে ভাঙা ডিমগুলো দেখান।

ভিডিওর এক পর্যায়ে তিনি ক্যামেরার সামনে আরেকটি ডিম ভাঙেন, যেখান থেকে কালচে তরল বের হয়। তিনি উল্লেখ করেন, যদি ডিমগুলো সিদ্ধ করে ফেলতেন, তাহলে সমস্যাটি পরে ধরা পড়ত। তিনি দাবি করেন, ট্রের অনেকগুলো ডিমই নষ্ট হয়ে গেছে। ভিডিওর শেষে তিনি আরেকটি ডিম ভেঙে তার অনুমান সঠিক প্রমাণ করেন।

এই ভাইরাল ভিডিওটি ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে ডিম ও সবজির মতো খাদ্যপণ্য কেনার অসুবিধা নিয়ে আলোচনার সূত্রপাত করেছে। মন্তব্যে অনেক ইনস্টাগ্রাম ব্যবহারকারী জানিয়েছেন, তারাও অনলাইনে ডিম কিনে একই সমস্যার সম্মুখীন হয়েছেন। কেউ কেউ ব্লিঙ্কিটের সমালোচনা করেছেন, আবার কেউ বলেছেন, অন্যান্য প্ল্যাটফর্মও এর থেকে ভালো নয়। অনেকে পরামর্শ দিয়েছেন, ই-কমার্সের পরিবর্তে স্থানীয় দোকান থেকে তাজা ডিম কেনা উচিত। কিছু ব্যবহারকারী জানতে চেয়েছেন, ডিমগুলো কোন ব্র্যান্ডের ছিল, কারণ তারা মনে করেন দায়টা ব্র্যান্ডের।

এক ব্যবহারকারী বলেন, আমারও একই অভিজ্ঞতা হয়েছে। ৩০টি ডিমের ট্রে কিনে একই সমস্যা হয়েছিল, কিন্তু ১০টি ডিমের ট্রে কিনলে ডিম ভালো ছিল। কেন জানি না।

আরেক ব্যবহারকারী লিখেন, আমি নয়ডায় থাকি। দুই দিন আগে আমারও ঠিক এই ঘটনা ঘটেছে। সব অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গেই এমন অভিজ্ঞতা। ডিম থেকে অদ্ভুত গন্ধ আসে কারণ তারা পুরোনো স্টক আগে পাঠায়। স্থানীয় দোকানে ফিরে গেছি, সেখানে তাজা পণ্য পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ব্যাপারে এনডিটিভি ফুড ব্লিঙ্কিটের কাছে মন্তব্যের জন্য যোগাযোগ করেছে। তবে এখনও তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X