কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আট বছর আগের বোতলবন্দি বার্তাটি মিলল ৪৫০০ মাইল দূরে

সমুদ্রে কুড়িয়ে পাওয়া বোতল ও চিরকুট। ছবি : সংগৃহীত
সমুদ্রে কুড়িয়ে পাওয়া বোতল ও চিরকুট। ছবি : সংগৃহীত

বোতলবন্দি অবস্থায় আট বছর আগে সমুদ্রে ফেলা হয়েছিল একটি বোতল। সেখানে রাখা হয়েছিল গোপন বার্তা। দীর্ঘ বছর পর সেই বার্তা নিয়ে বোতল ভিড়েছে কূলে। এ সময়ে পাড়ি দিয়েছে সাড়ে চার হাজার মাইল পথ। এরপর খোঁজ মিলেছে প্রকৃত মালিকেরও।

সোমবার (০২ জুন) ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মিশিগানের ১১ বছর বয়সী এক কিশোরী ফ্লোরিডায় পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে সমুদ্রের তীরে একটি বোতলের মধ্যে গোপন বার্তা খুঁজে পেয়েছে। এ বার্তাসহ বোতলটি ৮ বছর আগে হাওয়াই থেকে সমুদ্রে ছোঁড়া হয়েছিল।

মিশিগানের হকওয়েলের বাসিন্দা জোসি ল ফ্লোরিডার আনা মারিয়া দ্বীপে সমুদ্রের ঢেউয়ের মধ্যে বোতলটি দেখতে পান। তিনি বলেন, আমি হাঁটছিলাম, আর ঢেউগুলো উপরে উঠছিল। ঢেউয়ের সঙ্গে সঙ্গে বোতলটি তীরে ভেসে এসেছিল।

জোসি বলেন, ঢেউগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে পেছনে সরে গেল, তখন আমি দ্রুত বোতলটি তুলে নিয়ে আমার মাকে দেখাই। বোতলের ভেতরে একটি ছোট নোট ছিল। এতে লেখা ছিল, ‘যারা এটি পেয়েছেন, তাদের প্রতি শুভেচ্ছা। এটি পেয়ে আপনারা খুশি হবেন। কেন? কারণ এই নম্বরের মাধ্যমে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।’

জোসির মা প্যারিস হোইসিংটন নোটে দেওয়া ফোন নম্বরে একটি টেক্সট মেসেজ পাঠান। কিছুক্ষণ পর তিনি হাওয়াইয়ের একজন ২১ বছর বয়সী তরুণীর কাছ থেকে উত্তর আসে। তিনি জানান, তিনি এবং তার ভাই আট বছর আগে ওআহু উপকূল থেকে বোতলটি সমুদ্রে ছুড়েছিলেন।

হোইসিংটন বলেন, আমি বললাম, আপনি মজা করছেন। জবাবে নোটের লেখক নিজের পরিচয় গোপন করে জানান, তিনি যখন ১৩ বছর বয়সী ছিলেন তখন তার এবং তার ভাইয়ের এই আইডিয়া এসেছিল।

তিনি বলেন, যখন আমার বয়স ছিল ১৩ এবং আমার ভাইয়ের ৮ বছর ছিল তখন আমরা এটি করেছিলাম। এটি একটি মজার কাজ ছিল, কারণ আমরা এর আগে একটি বোতলের বার্তা পেয়েছিলাম, তাই ২০১৮ সালে আমরা নিজেদের একটি তৈরি করার সিদ্ধান্ত নিই।

তিনি আরও বলেন, আমাদের বোতলটি ফ্লোরিডায় পৌঁছে যাওয়া এবং তাদের আমাদের সঙ্গে যোগাযোগ করা খুবই মজার ছিল। এটা একদমই ভাবতে পারিনি।

ডব্লিউটিএসপি টিভির প্রধান আবহাওয়াবিদ ববি ডেসকিন্স বলেন, যদিও হাওয়াই থেকে ফ্লোরিডা পর্যন্ত বোতলটি ভেসে আসা অসম্ভব মনে হয়, তবে এটি ‘প্রযুক্তিগতভাবে সম্ভব।’

হোইসিংটন বলেন, সবার নিজস্ব তত্ত্ব রয়েছে। কিন্তু প্রকৃতি এর জন্য একমাত্র দায়ী—কারণ তার ছাড়া আমি মনে করি না এটি এতদূর ভ্রমণ করতে পারত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

আজকের নামাজের সময়সূচি

৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

১০

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

১১

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

১২

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

১৩

পাকিস্তানের সিরিজ জয়

১৪

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

১৫

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

১৬

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

১৭

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১৮

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

১৯

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

২০
X