কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ০৯:৩৮ এএম
অনলাইন সংস্করণ

২০ লাখ টাকার জুয়েলারিসহ ব্যাগ ছিনিয়ে নিল বানর, অতঃপর...

বানরের দল। ছবি : সংগৃহীত
বানরের দল। ছবি : সংগৃহীত

বানরের সঙ্গে মানুষের খাতির আর দুষ্টামি বেশ পুরোনো। লোকালয়ে বানরের ঘোরাফেরা বা বানর দিয়ে খেলা দেখানোর মতো বিভিন্ন কর্মকাণ্ডও সমাজে দেখা যায়। তবে এবার ঘটেছে বিচিত্র ঘটনা। মন্দিরে আসা এক পুণ্যার্থীর ২০ লাখ টাকার জুয়েলারি ব্যাগ ছিনিয়ে নিয়েছে বানর। আর তাতেই পুলিশের নাকানি-চুবানি অবস্থা।

রোববার (০৮ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃন্দাবনের ঠাকুর বাঁকে বিহারী মন্দিরে দর্শনে এসে অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এক হীরা ব্যবসায়ী ও তার পরিবার। মন্দির থেকে প্রার্থনা শেষে গাড়ির দিকে যাওয়ার সময় এক বানর তার হাত থেকে একটি ব্যাগ ছোঁ মেরে নিয়ে নেয়। এ সময় ব্যাগে প্রায় ২০ লাখ টাকার হীরার গহনা ছিল। ভারতের উত্তর প্রদেশে এমন ঘটনা ঘটে।

বানরের এমন আচরণে ভয় ও হতাশায় ভেঙে পড়ে ওই পারিবার। পরে পুলিশের আট ঘণ্টার চেষ্টায় শেষ পর্যন্ত ব্যাগটি উদ্ধার করা সম্ভব হয়। সার্কেল অফিসার (সদর) সন্দীপ সিং বিষয়টি নিশ্চিত করেছেন।

এনডিটিভি জানিয়েছে, শুক্রবার সকালে মন্দিরে প্রার্থনা শেষে পরিবারের সঙ্গে গাড়ির দিকে যাচ্ছিলেন অভিষেক আগরওয়াল নামের এক হীরা ব্যবসায়ী। ঠিক সেই সময় একটি বানরের দল তার আশপাশে জড়ো হয় এবং হঠাৎ এক বানর তার হাত থেকে ব্যাগটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালায়। ব্যাগের ভেতরে ছিল হীরা ও অন্যান্য মূল্যবান গহনা- যার মোট মূল্য প্রায় ২০ লাখ টাকা।

ব্যবসায়ী প্রথমে স্থানীয় মানুষের পরামর্শে বানরটিকে খাবার দিয়ে প্রলুব্ধ করার চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই বানরটিকে ব্যাগ ছাড়তে রাজি করানো যায়নি। এরপর তিনি পুলিশের সহায়তা চান।

পুলিশ জানিয়েছে, তারা প্রথমে বানরটিকে শনাক্ত করে এবং দীর্ঘ আট ঘণ্টা ধরে তাকে ঘিরে ফেলে। অবশেষে বানরটি একটি জায়গায় ব্যাগ ফেলে দিলে পুলিশ সেটি উদ্ধার করে মালিকের হাতে তুলে দেয়।

সার্কেল অফিসার সন্দীপ সিং বলেন, এই ধরনের ঘটনার মোকাবিলায় আমরা সব সময় সতর্ক। ব্যাগটি কোনো ক্ষতি ছাড়াই ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।

মথুরা-বৃন্দাবন এলাকায় বানরের উৎপাত দীর্ঘদিনের সমস্যা। এই অঞ্চলে ভক্তদের চোখের চশমা, ক্যাপ ও খাবার ছিনিয়ে নেওয়া একটি সাধারণ ঘটনা। প্রশাসন ইতোমধ্যেই বানরের এই দৌরাত্ম্য রোধে নানা উদ্যোগ নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X