কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে জি-২০ সম্মেলনে অংশ নেবেন না জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিনের পর এবার জি-২০ সম্মেলনে অংশ নেবেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সম্মেলনের মাত্র এক সপ্তাহ আগে এমন সিদ্ধান্ত নিয়েছে চীন।

চীন ও ভারতের সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ভারতের দুটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, আগামী ৯-১০ সেপ্টেম্বরে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যোগ দেবেন না। তার জায়গায় প্রধানমন্ত্রী লি কিয়াং অংশ নিতে পারেন। সূত্র দুটির মধ্যে একটি চীনের কূটনৈতিক সূত্র আর অন্যটি সম্মেলন সংশ্লিষ্ট সরকারি সূত্র।

শির এ সম্মেলনে যোগ না দেওয়ার ব্যাপারে এখনও ভারত ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।

সংবাদমাধ্যম জানিয়েছে, এ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাৎ হওয়ার কথা ছিল। এর মধ্যে দুজনেই উপস্থিতির কথা জানিয়েছিলেন। এ দুই সুপারপাওয়ার নিয়ে সম্মেলন আঞ্চলিক সম্পর্ক স্থিতি ও ভূরাজনৈতিক উদ্বেগ প্রশমনে বিরাট ভূমিকা পালন করবে।

এর আগে জিনপিং ও বাইডেনের মধ্যে গত নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনে সাক্ষাৎ হয়েছিল।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন জানিয়েছেন তিনিও এ সম্মেলনে অংশ নেবেন না। তার বদলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ অংশ নেবেন।

সম্মেলনের আয়োজক দেশ ভারতের এক শীর্ষ কর্মকর্তা জানান, তারা শি জিনপিংয়ের সম্মেলনে না আসার বিষয়ে অবগত রয়েছেন। তার বদলে প্রধানমন্ত্রী লি কিয়াং আসবেন।

অন্যদিকে চীনের দুজন বিদেশী কূটনৈতিক ও এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, জি-২০ সম্মেলনে অংশ নিবেন না জিনপিং। তবে এসব সূত্র তার অনুপস্থিতির কোনো কারণ জানাতে পারেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১০

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১১

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১২

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৩

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৪

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৫

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৬

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৭

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৮

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৯

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

২০
X