কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০২:১৬ এএম
অনলাইন সংস্করণ

বিমানের ধ্বংসাবশেষ থেকে হেঁটে হেঁটে বের হন এক যাত্রী

দুর্ঘটনাস্থল থেকে হেঁটে হেঁটে বের হতে দেখা যায় বিমানের যাত্রী বিশ্বেশ কুমার রমেশকে। ছবি: সংগৃহীত
দুর্ঘটনাস্থল থেকে হেঁটে হেঁটে বের হতে দেখা যায় বিমানের যাত্রী বিশ্বেশ কুমার রমেশকে। ছবি: সংগৃহীত

ভারতের আহমেদাবাদে ভেঙ্গে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানটির এক যাত্রী জীবিত রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। ফ্লাইটটিতে থাকা ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু সদস্যের মধ্যে তিনিই একমাত্র বেঁচে ফিরেছেন। সংবাদমাধ্যম বিবিসির শেয়ার করা এক ভিডিওতে ওই ব্রিটিশ যাত্রীকে দুর্ঘটনাস্থল থেকে হেঁটে হেঁটে বের হতে দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপ ঘিরে স্থানীয় মানুষ এবং সাংবাদিকদের ভিড়। মানুষের শোরগোল এবং অ্যাম্বুলেন্সের শব্দে ভারি হয়ে উঠেছে দুর্ঘটনাস্থল। কিছুটা দূরে একাধিক অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে। বেঁচে যাওয়া ওই যাত্রী আহত অবস্থায় খুড়িয়ে খুড়িয়ে অ্যাম্বুলেন্সের দিকে এগোচ্ছেন।

আহমেদাবাদ পুলিশ কমিশনার জি.এস. মালিক সংবাদ সংস্থা এএনআই-কে জানান, ওই যাত্রী ১১এ নম্বর আসনে বসেছিলেন এবং তিনি এখন জীবিত ও হাসপাতালে চিকিৎসাধীন।

সরকারি যাত্রী তালিকা অনুযায়ী, ওই ব্যক্তির নাম বিশ্বেশ কুমার রমেশ এবং তিনি ব্রিটিশ নাগরিক। ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন রমেশ এবং নিজের বোর্ডিং পাসও দেখিয়েছেন, যেখানে তার নাম ও আসন নম্বর ১১এ স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

দুর্ঘটনার সময়কার অভিজ্ঞতা বর্ণনা করে রমেশ বলেন, ‘উড্ডয়নের ৩০ সেকেন্ডের মধ্যেই এক তীব্র বিস্ফোরণের শব্দ হয়, আর সঙ্গে সঙ্গেই বিমানটি ভেঙে পড়ে। সবকিছু এত দ্রুত ঘটেছিল যে কিছু বুঝে ওঠার আগেই চারদিক অন্ধকার হয়ে যায়।’

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত দুই শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে সরকারিভাবে মৃতের সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি।

বিমানটি যে বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর ভেঙে পড়ে, সেখানে থাকা ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থীকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। ভারতের চিকিৎসকদের সংগঠন ফাইমা জানিয়েছে, এখনো ৫ জন শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন এবং অন্তত দুইজনকে আইসিইউতে রাখা হয়েছে।

এনডিটিভির খবরে জানা গেছে, দুর্ঘটনায় ছাত্রাবাসে থাকা পাঁচজন মেডিকেল ছাত্র নিহত হয়েছেন। এদের মধ্যে চারজন স্নাতক এবং একজন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১০

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১১

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১২

আ.লীগ নেতা কারাগারে

১৩

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৪

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৫

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৬

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৭

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৮

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৯

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

২০
X