কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের পক্ষে ভারতের অবস্থানের কড়া সমালোচনা প্রিয়াঙ্কা গান্ধীর

প্রিয়াঙ্কা গান্ধী। ছবি : সংগৃহীত
প্রিয়াঙ্কা গান্ধী। ছবি : সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সুরক্ষার প্রস্তাবে ভারত ভোট দেওয়া থেকে বিরত থাকায় কেন্দ্রীয় বিজেপি সরকারের প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি একে ‘লজ্জাজনক’ ও ‘নৈতিকভাবে দেউলিয়া সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেছেন।

শনিবার (১৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে প্রিয়াঙ্কা বলেন, ‘এই অবস্থান কূটনৈতিকভাবে অগ্রহণযোগ্য এবং নৈতিকতার সম্পূর্ণ বিপরীত। আন্তর্জাতিক নেতৃত্ব দাবি করে সাহসিকতা এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানো। কিন্তু ভারত এক্ষেত্রে ব্যর্থ হয়েছে।’

তিনি আরও বলেন, যখন নেতানিয়াহু একটি গোটা জাতিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন, তখন ভারত শুধু নীরব নয়, বরং ইসরায়েলের ইরানে হামলা এবং দেশটির শীর্ষ নেতৃত্বকে হত্যার ঘটনায় পরোক্ষ উৎসাহও দিচ্ছে। এটি একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে বর্বর লঙ্ঘন এবং আন্তর্জাতিক নীতিমালার সম্পূর্ণ পরিপন্থি।

প্রিয়াঙ্কার বক্তব্যে উঠে আসে গাজায় চলমান সংকটের করুণ চিত্র। তিনি জানান, এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গোটা জনসংখ্যাকে অবরুদ্ধ করে অনাহারে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তবুও ভারত এই নিষ্ঠুরতার বিরুদ্ধে কোনো অবস্থান নেয়নি- এটা অত্যন্ত হতাশাজনক।

তিনি বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং সংবিধানের মূলনীতির সঙ্গে এই অবস্থান সম্পূর্ণ সাংঘর্ষিক। অতীতে ভারত বারবার মানবতা ও ন্যায়ের পক্ষে নেতৃত্ব দিয়েছে, কিন্তু আজ সেই ঐতিহ্য থেকে করুণভাবে সরে এসেছে।

প্রিয়াঙ্কা মনে করেন, একটি বিভক্ত বিশ্বে ভারতের উচিত ছিল সত্য, শান্তি ও অহিংসার পক্ষে সাহসের সঙ্গে অবস্থান নেওয়া।

উল্লেখ্য, শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়। ১৪৯টি দেশ এর পক্ষে ভোট দিলেও ভারতসহ ১৯টি দেশ ভোটদানে বিরত থাকে। আর বিপক্ষে ভোট দেয় ১২টি দেশ।

প্রসঙ্গত, প্রিয়াঙ্কা গান্ধী দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে আসছেন। গত বছর সংসদ অধিবেশনে তাকে ‘Palestine’ লেখা একটি ব্যাগ বহন করতে দেখা যায়, যাতে ছিল ফিলিস্তিনি প্রতীক তরমুজ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X