কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে কমলো সোনা ও রুপার দাম

স্বর্ণালংকার। ছবি : সংগৃহীত
স্বর্ণালংকার। ছবি : সংগৃহীত

ভারতে সোনা ও রুপার দাম কমেছে। রোববার (২৯ জুন) পরিবর্তিত দামে দিল্লি, মুম্বাই, চেন্নাইসহ দেশটির বিভিন্ন রাজ্যে স্বর্ণ কেনাবেচা হচ্ছে।

মুম্বাইয়ের বাজার পরিস্থিতি জানিয়ে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ জানায়, ভারতে সোনা ও রুপার দাম কমায় বাজারে প্রভাব পড়েছে। বেড়েছে কেনাবেচা। ভোক্তারা বিভিন্ন দোকানে কল করে নতুন দাম জানতে চাচ্ছেন।

বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ১০ গ্রাম সোনার দাম ৮৯ হাজার ৩০০ টাকা এবং ২৪ ক্যারেটের প্রতি ১০ গ্রামে ৯৭ হাজার ৪২০ টাকায় দাঁড়িয়েছে। শহরে রুপার দাম প্রতি কেজি ১ লাখ ৭ হাজার ৮০০ টাকায় লেনদেন হচ্ছে। গ্রাম পর্যায়ে খুচরা বাণিজ্যে দাম ওঠানামা করতে পারে।

এদিকে এমসিএক্সে সোনার দাম ১.৬১ শতাংশ কমে প্রতি ১০ গ্রামে ৯৫ হাজার ৫২৪ টাকায় দাঁড়িয়েছে। রুপার দাম ১.৩৬ শতাংশ কমে প্রতি কেজি ১ লাখ ৫ হাজার ৩০০ টাকায় দাঁড়িয়েছে। এই দামগুলোতে তৈরির চার্জ এবং ৩% জিএসটি অন্তর্ভুক্ত নয়।

এদিকে বাংলাদেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা নির্ধারণ করেছে সংস্থাটি।

রোববার (২৯ জুন) থেকেই নতুন দাম বিক্রি হবে স্বর্ণ। সর্বশেষ গতকাল শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১০

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১১

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১২

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৩

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৪

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১৫

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১৬

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১৭

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১৮

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১৯

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

২০
X