কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৫:৫১ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৫, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

৯০ ডিগ্রি বাঁকে অদ্ভূত সেতু, আট ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ব্যবস্থা

ভোপালের ঐশবাগ এলাকায় নির্মিত সেই রেল ওভারব্রিজ। ছবি : সংগৃহীত
ভোপালের ঐশবাগ এলাকায় নির্মিত সেই রেল ওভারব্রিজ। ছবি : সংগৃহীত

সরকারি প্রকল্পে গাফিলতি বা অব্যবস্থাপনা নতুন কিছু নয়। তবে এসব ভুলের পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ সাধারণত বিরল ঘটনা। তবে ব্যতিক্রম ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। ব্রিজ নির্মাণে ভুলের ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে আট ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। খবর এনডিটিভির।

খবরে বলা হয়, ভোপালের ঐশবাগ এলাকায় নতুন করে নির্মিত ওই রেল ওভারব্রিজে (আরওবি) ৯০ ডিগ্রি কোণের এক অস্বাভাবিক বাঁক ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। প্রশ্ন ওঠে, এত তীব্র বাঁকে যানবাহনের চলাচল আদৌ সম্ভব কি না। জনমত ও চাপের মুখে মুখ্যমন্ত্রী মোহন যাদব সরাসরি হস্তক্ষেপ করেন এবং প্রকল্পে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

শনিবার (২৯ জুন) মুখ্যমন্ত্রী এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে জানান, ঐশবাগ আরওবির নির্মাণে মারাত্মক অবহেলার বিষয়টি সামনে আসার পর তিনি তদন্তের নির্দেশ দেন। তদন্তে অভিযুক্ত হিসেবে চিহ্নিত হন আট প্রকৌশলী। এর মধ্যে সাতজনকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে, যাদের মধ্যে দুজন চিফ ইঞ্জিনিয়ারও রয়েছেন। আর এক অবসরপ্রাপ্ত সিনিয়র প্রকৌশলীর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া ব্রিজ নির্মাণে যুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ও ডিজাইন পরামর্শক সংস্থাকে কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) করা হয়েছে।

মুখ্যমন্ত্রী আরও জানান, ব্রিজটির নকশাগত ত্রুটি সংশোধনের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, ‘প্রয়োজনীয় সংস্কার না হলে এই ব্রিজ উদ্বোধন করা হবে না।’

স্থানীয় বাসিন্দা ও নেটিজেনরা ব্রিজটির নির্মাণে এমন বিপজ্জনক বাঁক দেখে বিস্ময় প্রকাশ করেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, কীভাবে এমন একটি ডিজাইন অনুমোদন পেল?

বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা রাজ্যজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে আসে। জনগণের ক্ষোভ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিবেচনায় নিয়ে রাজ্য সরকার যেভাবে দ্রুত তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে, তা প্রশাসনিক জবাবদিহির এক বিরল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১০

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১১

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১২

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৩

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৪

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৫

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৬

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৭

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৮

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১৯

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

২০
X