কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

দুই ভাইয়ের এক বউ, অদ্ভুত এ ঘটনার কারণ কী

ভারতের হিমাচলে এক নারীকে বিয়ে করেছেন দুই ভাই। ছবি : সংগৃহীত
ভারতের হিমাচলে এক নারীকে বিয়ে করেছেন দুই ভাই। ছবি : সংগৃহীত

ভারতের হিমাচল প্রদেশে এক নারীকে দুই ভাই মিলে বিয়ে করেছেন—এ ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। তবে এ নিয়ে বর ও কনের দাবি, এটি তাদের সম্প্রদায়ের বহু পুরোনো প্রথা। তারা ওই প্রথা অনুসারেই এই বিয়ের আয়োজন করেছেন।

ঘটনাটি হিমাচলের সিরমৌর জেলার শিলাই গ্রামের। গত ১২ জুলাই কুনহাট গ্রামের তরুণী সুনীতা চৌহানকে বিয়ে করেন দুই ভাই—প্রদীপ নেগি ও কপিল নেগি। স্থানীয় ট্রান্স-গিরি এলাকায় তিন দিন ধরে চলে বিয়ের উৎসব। সেখানে শত শত মানুষ আমন্ত্রিত ছিলেন। ছিল পাহাড়ি গান, ঐতিহ্যবাহী খাবার আর উৎসবের আমেজ।

প্রদীপ সরকারি চাকরি করেন, আর কপিল কাজ করেন বিদেশে। তারা হিমাচলের ‘হাট্টি’ সম্প্রদায়ের সদস্য। এই সম্প্রদায়ের মধ্যে একসময় এক নারীকে দুই ভাই মিলে বিয়ে করার রীতি প্রচলিত ছিল, যার নাম ‘হাট্টি পলিয়ান্দ্রি’। এমন বিয়েতে দুই স্বামী ও স্ত্রী একসঙ্গে সম্মিলিতভাবেই সংসার করেন এবং সাধারণত এতে কোনো দ্বন্দ্ব হয় না।

বরদের ভাষায়, এই বিয়ে তারা সামাজিকভাবে স্বীকৃতভাবে করেছেন এবং এতে তারা গর্বিত। তাদের মতে, এটি পারিবারিক ঐক্য ও পারস্পরিক সহযোগিতার একটি দৃষ্টান্ত।

নববধূ সুনীতা বলেন, ‘অনেকে ভাবতে পারেন আমি হয়তো কোনো চাপে পড়েই এই বিয়েতে রাজি হয়েছি। কিন্তু সেটা একদমই সত্যি নয়। সিদ্ধান্তটা আমার নিজস্ব ছিল এবং আমি আমাদের বন্ধনকে সম্মান জানিয়ে এই সম্পর্ক এগিয়ে নিতে চাই।’

উল্লেখ্য, হাট্টি সম্প্রদায়কে তিন বছর আগে ভারতের তপশিলি জনজাতির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। স্থানীয় সূত্র বলছে, শুধু বাধানা গ্রামেই গত ছয় বছরে এমন অন্তত পাঁচটি বিয়ের উদাহরণ পাওয়া গেছে। তাই সম্প্রদায়ের অনেকে বলছেন, এমন ঘটনা এখন খুব একটা বিরল নয়।

সূত্র : এনডিটিভি

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১০

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১১

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১২

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৩

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৪

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৫

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৬

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৭

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৮

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৯

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

২০
X