কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১২:২৯ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের ওপর ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া। ছবি : সংগৃহীত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া। ছবি : সংগৃহীত

ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বসিয়ে নতুন করে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভারত এখনো সরাসরি কিংবা ঘুরপথে রাশিয়া থেকে তেল কিনছে। এইকারণেই আগে ঘোষিত ২৫ শতাংশ শুল্কের সঙ্গে এবার আরও ২৫ শতাংশ বাড়িয়ে মোট ৫০ শতাংশ কর বসানো হলো।

এ সিদ্ধান্তকে ‘অন্যায়, অযৌক্তিক ও গ্রহণযোগ্য নয়’ বলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (৬ আগস্ট) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়েছে।

বিবৃতিতে নয়াদিল্লি জানিয়েছে, ভারতের জ্বালানি আমদানি বাজারের পরিস্থিতি বিবেচনা করেই পরিচালিত হয়। এটি ১৪০ কোটির বেশি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক দেশই জাতীয় স্বার্থে একই ধরনের পদক্ষেপ নিচ্ছে, কিন্তু একমাত্র ভারতকে লক্ষ্য করে এভাবে শুল্ক আরোপ করা খুবই দুর্ভাগ্যজনক।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের সিদ্ধান্ত শুধু অনুচিতই নয়, বরং পুরোপুরি অগ্রহণযোগ্য। জাতীয় স্বার্থ রক্ষায় ভারত সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখার ‘শাস্তি’ হিসেবে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার রাতে দেওয়া এই ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের আমদানি শুল্ক দাঁড়াল ৫০ শতাংশে, যা চীনের তুলনায় ২০ শতাংশ এবং পাকিস্তানের তুলনায় ২১ শতাংশ বেশি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, শুধু ভারত নয়, রাশিয়া থেকে সরাসরি বা পরোক্ষভাবে তেল কিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ অর্থায়নকারী অন্য দেশগুলোর বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে ট্রাম্প লিখেছেন, আমি মনে করি ভারতের সরকার সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি করছে… তাই আমদানি করা ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১০

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১১

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১২

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১৩

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৪

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৫

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৬

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৭

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৮

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৯

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

২০
X