কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক বাংলাদেশি ভারতে গ্রেপ্তার

মুম্বাই পুলিশ ও গ্রেপ্তার জামাল হোসেন। ছবি : সংগৃহীত
মুম্বাই পুলিশ ও গ্রেপ্তার জামাল হোসেন। ছবি : সংগৃহীত

বাংলাদেশে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে ভারতের মুম্বাই ক্রাইম পুলিশ। রোববার (১০ আগস্ট) টাইমস অব ইন্ডিয়া জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিট (সিআইইউ) ৩৭ বছর বয়সী মোহাম্মদ জামাল হোসেন পোতুন্দার ওরফে কুদ্দুস রহিম শেখকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, জামাল হোসেন বাংলাদেশের ঢাকা বিভাগের রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার উত্তর দৌলতদিয়ার মাওলাপাড়া এলাকার বাসিন্দা। তিনি অবৈধভাবে ভারত প্রবেশের পর জাল পরিচয়পত্র সংগ্রহ করে সেখানে বসবাস করছিলেন।

দক্ষিণ মুম্বাইয়ের কামাঠিপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ, বিদেশি আইন ও অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, জামাল হোসেন কোনো বৈধ নথি ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন। বাংলাদেশের আদালত তাকে সর্বোচ্চ সাজা—মৃত্যুদণ্ড—দিলেও তিনি পালিয়ে ভারতে চলে আসতে সক্ষম হন। দীর্ঘদিন ধরে বাংলাদেশের পুলিশ তার সন্ধান করছিল।

তদন্তে জানা গেছে, তিনি ২০২৩ সাল থেকে ভারতে বসবাস করছেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে জাল আধার কার্ড, ভোটার আইডি ও প্যান কার্ডের কপি, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার একটি পাসবুক এবং বাংলা ভাষায় লেখা একটি গ্রেপ্তারি পরোয়ানা উদ্ধার করা হয়, যা যাচাই করে দেখা গেছে বাংলাদেশের আদালতের জারি করা।

পুলিশ বর্তমানে খতিয়ে দেখছে—ভারতের ভুয়া পরিচয়পত্র, ভোটার আইডি এবং আধার কার্ড তৈরিতে কারা তাকে সহায়তা করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১০

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১১

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১২

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৩

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৭

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৮

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৯

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

২০
X