কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৯:০৭ এএম
অনলাইন সংস্করণ

জেলেনস্কিকে মোদির ফোন, যুদ্ধ নিয়ে আলোচনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কিকে ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার জেলেনস্কি এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি জানান, তাদের মধ্যে যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ আলাপ হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

রাশিয়ান তেল কেনার কারণে ভারত যখন যুক্তরাষ্ট্র থেকে উচ্চ শুল্কের মুখোমুখি হচ্ছে, তখন ইউক্রেনের নেতার সঙ্গে মোদির ফোনালাপ হলো। সংগত কারণে কূটনীতিতে এ ধরনের পদক্ষেপ বিশেষ গুরুত্ব পাচ্ছে। এর আরেকটি কারণ হলো, বিভিন্ন মাধ্যমে রটেছে যে, আলাস্কায় ট্রাম্প ও পুতিন ইউক্রেন ভাগাভাগি করার মাধ্যমে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে যাচ্ছেন।

জেলেনস্কির দেওয়া বিবৃতি অনুসারে, ইউক্রেনের রাষ্ট্রপতি যুদ্ধের অবসানের জন্য শান্তি প্রচেষ্টাকে সমর্থন করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। জবাবে ভারত ইতিবাচক সায় দেয়।

জেলেনস্কি বলেছেন, এটা গুরুত্বপূর্ণ যে ভারত আমাদের শান্তি প্রচেষ্টাকে সমর্থন করছে এবং এই অবস্থান নিচ্ছে যে ইউক্রেন সম্পর্কিত সবকিছু ইউক্রেনের অংশগ্রহণের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত। অন্যান্য ফরম্যাটগুলো ফলাফল বয়ে আনবে না।

এর জবাবে প্রধানমন্ত্রী মোদি জানান, তিনি ইউক্রেনের রাষ্ট্রপতির কাছে যুদ্ধ নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন।

মোদি এক্স-এ বলেছেন, সংঘাতের দ্রুত এবং শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তার বিষয়ে ভারতের ধারাবাহিক অবস্থান আমি জানিয়েছি। ভারত এই বিষয়ে সম্ভাব্য সকল অবদান রাখতে, পাশাপাশি ইউক্রেনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১০

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১১

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১২

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৩

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৪

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৫

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৬

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৭

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৮

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১৯

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

২০
X