মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের সর্বনাশে বাংলাদেশের ‘পৌষ মাস’

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

কথায় আছে কারও পৌষ মাস তো, কারও সর্বনাশ। বাংলাদেশ-ভারতের ক্ষেত্রে যেন এমনটাই হয়েছে। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক ভারতের জন্য দুশ্চিন্তার কারণ হলেও বাংলাদেশের জন্য এক বিরাট সুযোগ তৈরি করে দিয়েছে।

রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার জন্য ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা বিদ্যমান ২৫ শতাংশ শুল্কের সঙ্গে যোগ হয়েছে। এতে করে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ শতাংশে। ট্রাম্প ঘোষিত ভারতের ওপর নতুন এই ৫০ শতাংশ শুল্ক আগামী ২৭ আগস্ট কার্যকর হবে। আর এমন পরিস্থিতিতে বহু মার্কিন ক্রেতা আগেভাগেই ভারতে তাদের সব অর্ডার বাতিল করে দিচ্ছেন।

এমন পরিস্থিতিতে বিকল্প বাজার হিসেবে সামনে আসছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের রপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ। ফলে ভারতীয় ব্যবসায়ীরা বাঁচার উপায় খুঁজে বাংলাদেশের কারখানা ও রপ্তানিকারকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।

বাংলাদেশি সংবাদমাধ্যমের বরাত দিয়ে ভারতীয় দৈনিক আনন্দবাজার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অসংখ্য ব্র্যান্ড ও সংস্থা বাংলাদেশি গার্মেন্ট কারখানায় নতুন অর্ডার দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই ভারতের বাতিল করা অর্ডার স্থানান্তর হচ্ছে ঢাকার কারখানায়।

এমনকি ভারতের বড় ব্যবসায়ী গোষ্ঠীগুলোও বাংলাদেশের রপ্তানিকারকদের সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা করছে। দীর্ঘমেয়াদে মার্কিন বাজারে টিকে থাকার কৌশল হিসেবেই তারা বাংলাদেশকে ‘মধ্যস্থ শক্তি’ হিসেবে ব্যবহার করতে চাইছেন।

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্টরা বলছেন, চলতি অর্থবছরে তাদের অর্ডার আগের বছরের তুলনায় কয়েকগুণ বেড়েছে। এতে রপ্তানিও উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে তারা আশা করছেন। তবে অর্ডারের চাপ সামাল দিতে কারখানাগুলোতে শ্রমিকরা হিমশিম খাচ্ছেন।

অন্যদিকে শুল্ক-সংকটের কারণে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদলের নির্ধারিত ভারত সফর বাতিল করা হয়েছে। চলতি মাসে এই সফরে ওয়াশিংটন-নয়াদিল্লির মধ্যে আলোচনার কথা থাকলেও তা আর হচ্ছে না।

এদিকে শুক্রবার আলাস্কার আঙ্কোরেজে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। বৈঠককে ঘিরে ধারণা করা হচ্ছিল, যদি ওয়াশিংটন-মস্কো সম্পর্কের বরফ গলে তবে ভারতের ওপর বাড়তি শুল্ক কিছুটা হলেও শিথিল হতে পারে।

তবে বৈঠক শেষে তেমন কোনো ইতিবাচক সাড়া মেলেনি। বরং বৈঠকের আগেই মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন- ট্রাম্প-পুতিন আলোচনা ব্যর্থ হলে ভারতের ওপর আরও শুল্ক বাড়ানো হতে পারে। সবমিলে পরিস্থিতি যেন এমনই যে, ভারতের সর্বনাশে বাংলাদেশের ‘পৌষ মাস’।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১০

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১১

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১২

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৩

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৪

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৫

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৬

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৭

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

১৮

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

১৯

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

২০
X