কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৩:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের আলোচনার জন্য ডেকে যুবককে পিটিয়ে মারল মেয়ের পরিবার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিয়ের আলোচনার জন্য ডেকে নিয়ে ২৬ বছরের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে মেয়ের পরিবার। এ ঘটনায় বাবাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া আরও দুজন পলাতক রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মহারাষ্ট্রে বিয়ের প্রস্তাবের আলোচনা করার নামে ডেকে নিয়ে ২৬ বছরের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে মেয়ের পরিবার। নিহত ওই যুবকের নাম রমেশ্বর ঘেংগাট।

পুলিশ জানায়, গত ২২ জুলাই পুনের কাছাকাছি পিম্পরি চিনচওয়াডের সাংভি এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় ইতোমধ্যে মেয়ের বাবাসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও দুজন পলাতক রয়েছেন। অভিযুক্ত সবার বিরুদ্ধেই হত্যাচেষ্টার মামলা করা হয়েছে।

সাংভি থানার সিনিয়র পুলিশ পরিদর্শক জিতেন্দ্র কোলি বলেন, মেয়ের বাবা প্রশান্ত সারসহ মোট ১১ জনের বিরুদ্ধে রমেশ্বর ঘেংগাটকে পিটিয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে। বাকি দুই আসামিকে ধরতে অভিযান চলছে।

পুলিশ জানায়, নিহত রমেশ্বর তার আত্মীয় এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। তবে রমেশ্বরের বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক মামলা থাকায় মেয়ের পরিবার তাদের বিয়েতে রাজি হয়নি। তার বিরুদ্ধে শিশু সুরক্ষা আইন (পকসো) অনুযায়ীও মামলা ছিল। তবুও বিয়ের ব্যাপারে তারা অনড় থাকায় মেয়ের পরিবার আলোচনার কথা বলে রমেশ্বরকে ডাকে। রমেশ্বর বাবা-মাকে নিয়ে সেখানে গেলে দুই পরিবারের মধ্যে ঝগড়া বাঁধে।

পুলিশ বলছে, এরপর মেয়ের বাবা ও অন্যরা রমেশ্বরকে একটি ঘরে নিয়ে গিয়ে নির্মমভাবে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি।

ঘটনার পর নিহতের পরিবারের করা অভিযোগের ভিত্তিতে মামলা করে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X