কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

আমাদের সম্পর্কে ২৮০ কোটি মানুষের স্বার্থ জড়িত, জিনপিংকে মোদি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি বলেন, দুই দেশের ২৮০ কোটি মানুষের স্বার্থ আমাদের পারস্পরিক সহযোগিতার সঙ্গে জড়িত। এটি সমগ্র মানবতার কল্যাণের পথও প্রশস্ত করবে।

রোববার (৩১ আগস্ট) চীনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী জানান, পারস্পরিক আস্থা, সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে ভারত-চীন সম্পর্ককে এগিয়ে নিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

গত বছর রাশিয়ার কাজানে হওয়ার বৈঠককে ফলপ্রসূ উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, সীমান্তে সেনা প্রত্যাহারের পর শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে।

বৈঠকে মোদি কৈলাশ মানসসরোবর যাত্রা পুনরায় চালু করা এবং ভারত-চীনের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে গুরুত্বারোপ করেন। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, ভারত ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রতিবেশী হিসেবে ভালো সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন : উন্নত প্রযুক্তির স্যাটেলাইট উন্মোচন করল ইরান

তিনি বলেন, বিশ্ব এখন রূপান্তরের দিকে এগোচ্ছে। চীন ও ভারত বিশ্বের প্রাচীনতম সভ্য দেশগুলোর দুটি। আমরা বিশ্বের দুই সর্বাধিক জনবহুল দেশ এবং গ্লোবাল সাউথের অংশ। তাই বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হওয়া এবং ড্রাগন ও হাতির একসঙ্গে অগ্রসর হওয়া অত্যন্ত জরুরি। চলতি বছরের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে চীনের বোহাই সাগরের তীরে অবস্থিত উত্তরাঞ্চলীয় শহর তিয়ানজিনে। আগামী ৩১ আগস্ট শুরু হবে দুদিনব্যাপী এই সম্মেলন। সহকারী পররাষ্ট্রমন্ত্রী লিউ বিন বলেন, এই সম্মেলনে ২০টির বেশি দেশের নেতা এবং ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রধান যোগদান করবেন।

এসসিওর সদস্য রাষ্ট্র হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, বেলারুশ প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো, কাজাখস্তানের প্রেসিডেন্ট কাশিম জোমার্ট তোকায়েভ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ, কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভ এবং তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান যোগ দেবেন।

এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুসহ আরও বেশ কয়েকজন নেতা যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া এই সম্মেলনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস এবং আসিয়ানের মহাসচিব কাও কিম হোর্ন যোগে দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১০

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১১

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৬

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৭

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৮

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৯

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

২০
X