কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৯ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বনেতাদের নৈশভোজ, কী ছিল খাবার তালিকায়

শনিবার রাতে সোনা ও রুপার বাটিতে বিশ্বনেতাদের হরেক রকম নিরামিষ খাবার পরিবেশন করা হয়। ছবি : সংগৃহীত
শনিবার রাতে সোনা ও রুপার বাটিতে বিশ্বনেতাদের হরেক রকম নিরামিষ খাবার পরিবেশন করা হয়। ছবি : সংগৃহীত

জি-২০ শীর্ষ সম্মেলনে বিশ্বনেতাদের আপ্যায়ন করা হয়েছে ভিন্নভাবে। হরেকরকম নিরামিষ পদে সাজানো হয় খাবার টেবিল। তবে সবার জন্য চমক ছিল খাবার টেবিলের থালাবাসনে। পুরোনো দিনের মতো ‘রুপার থালা ও সোনার চামচে’ খাবার খেলেন বিশ্বনেতারা।

টেবিলে সাজানো নিরামিষ এসব খাবারের মধ্যে ছিল কাঁঠালের পদ, কারি পাতা দিয়ে তৈরি কেরালার লাল ভাত। এ ছাড়া মুম্বাই পাও, বাকরখানি নামের পদও ছিল খাবারের তালিকায়।

মিষ্টিজাতীয় খাবারের মধ্যে ছিল মধুরিমা নামের বিশেষ এক পদ, যা পরিবেশন করা হয়েছে সোনার পাত্রে। এ ছাড়াও ছিল দার্জিলিং চা এবং ফিল্টার্ড কফি।

নৈশভোজের এই আয়োজনে আরও ছিল এলাচির গন্ধযুক্ত বাজরা (একজাতীয় শস্য) দিয়ে বানানো পুডিং। মাশরুমের খাবার, বিশেষ মসলা দিয়ে বানানো কাশ্মীরি কাওয়া চা।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল শনিবার জি-২০ শীর্ষ সম্মেলনের প্রথম দিনের শেষে বিশ্বনেতাদের জন্য নৈশভোজের আয়োজন করেন। সেখানেই ছিল এসব খাবার।

‘আইরিস জয়পুর’ নামে একটি কোম্পানি সোনা ও রুপার এসব পাত্র তৈরি করেছে। সম্মেলন উপলক্ষে ২০০ কারিগর প্রায় ১৫ হাজার রুপার পাত্রে হস্তশিল্পের নিপুণ সূচিকর্ম দেখিয়েছেন। ক্রোকারিজ সেটগুলোতে ভারতের সমৃদ্ধ ঐতিহ্যের পাশাপাশি জাতীয় পাখি ময়ূরের কারুকার্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নকশাগুলো প্রায়ই অতিথিদের আকর্ষণ করে। মূল্যবান এ তৈজসপত্রগুলো বিলাসবহুল হোটেল তাজসহ আরও ১১টি হোটেলে পৌঁছে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X