কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের আধাসামরিক বাহিনীর ওপর হামলা, দুই জওয়ান নিহত

পুরোনো ছবি
পুরোনো ছবি

ভারতের মণিপুরের ইম্ফলের উপকণ্ঠে একদল বন্দুকধারীর হামলায় আসাম রাইফেলসের দুই জওয়ান নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫.৫০ মিনিটে পাটসোই কোম্পানির অপারেটিং বেস থেকে নাম্বোল বেসে যাওয়ার সময় আধাসামরিক বাহিনীর ৪০৭ টাটা গাড়িতে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি চালায়। সূত্র জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি মণিপুর সফরের সময় যে রাস্তায় গিয়েছিলেন, সেখানেই এটি অবস্থিত।

একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ইম্ফল এবং চুরাচাঁদপুরের মাঝখানে অ্যামবুশ স্থানটি অবস্থিত। মণিপুরের ডিনোটিফাইড এলাকায় হাইওয়েতে নাম্বোল সবাল লেইকাই নামক এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা চালায়। পরবর্তী অভিযানে আসাম রাইফেলসের দুই জওয়ান শহীদ হন এবং পাঁচজন আহত হন।

এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। ঘটনার সঙ্গে জড়িত সশস্ত্র ব্যক্তিদের ধরার জন্য তল্লাশি অভিযান চলছে।

মণিপুরের রাজ্যপাল অজয় ​​কুমার ভাল্লা এই হামলার নিন্দা জানিয়েছেন এবং গভীর শোক প্রকাশ করেছেন। কর্তব্যরত অবস্থায় নিহত সৈন্যদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তিনি এই ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X