কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৩ এএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, আহত ৮

রানওয়ে থেকে ছিটকে পড়া বিমান। ছবি : নিউজ১৮
রানওয়ে থেকে ছিটকে পড়া বিমান। ছবি : নিউজ১৮

ভারি বৃষ্টিতে রানওয়ে থেকে ছিটকে পড়েছে একটি প্রাইভেট বিমান। আর এতে আহত হয়েছেন বিমানে থাকা সকল যাত্রী ও ক্রুরা। বার্তাসংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার ভারি বৃষ্টির মধ্যে মুম্বাই বিমানবন্দরে একটি প্রাইভেট বিমান ছিটকে পড়ে। এ সময়ে বিমানটিতে পাঁচজন যাত্রী ও তিনজন ক্রু ছিলেন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মুম্বাই মিনিউসিপাল করপোরেশন।

বেসামরিক বিমান চলাচল বিভাগের পরিচালক জানান, দুর্ঘটনার পর রানওয়ে থেকে বিমানটিকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে নিরাপত্তা ও তদন্তের জন্য রানওয়েতে স্বাভাবিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, এ সময়ে ভিস্তা এয়ারলাইন্সের পাঁচটি বিমানকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে বানারাসি ও ব্যাংকক থেকে আসা দুটি বিমানকে হায়দরাবাদে এবং দিল্লি, কোচি ও দেরাদুন থেকে আসা তিনটি বিমানকে গোয়াতে পাঠানো হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, মুম্বাই বিমানবন্দরের রানওয়ে ২৭-এ দুর্ঘটনাটি ঘটেছে। এ সময়ে বৃষ্টির কারণে রানওয়ে পিচ্ছিল হয়ে যায়। দুর্ঘটনার সময়ে রানওয়ের দৃষ্টিসীমা ৭০০ মিটারের কাছাকাছি ছিল।

দুর্ঘটনার সময়ের সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, বৃষ্টির সময়ে বিমানটি সাজোরে রানওয়েতে আঘাত করে এবং এটি ছিটকে পড়ে যায়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্যমতে, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল লিয়ারজেট-৪৫ সিরিজের ৯ আসনবিশিষ্ট বিজনেস জেট। এটির নির্মাতা প্রতিষ্ঠান কানাডার বোমবার্ডিয়ার অ্যাভিয়েশন। এটির মালিকানায় ছিল ভিএসআর ভেঞ্চার নামের বেঙ্গালুরুভিত্তিক রিয়েলএস্টেট কোম্পানি। বিমানটি অন্ধ্র প্রদেশ থেকে যাত্রা করেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১০

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১১

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১২

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৩

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৪

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৫

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৬

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৭

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৮

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৯

অভিনেতা জাহের আলভী কারাগারে 

২০
X