কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

চলন্ত ট্রেনে ঢুকে পড়ল ঈগল, চালক আহত

ট্রেনে ঢুকে পড়া ঈগল ও আহত চালক। ছবি : সংগৃহীত
ট্রেনে ঢুকে পড়া ঈগল ও আহত চালক। ছবি : সংগৃহীত

মাঝ আকাশে পাখির কারণে উড়োজাহাজকে অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয় বলে প্রায়ই শোনা যায়। তবে এবার ঘটেছে ভিন্ন ঘটনা। চলন্ত ট্রেনে ঢুকে পড়েছে একটি ঈগল। এ ঘটনায় ট্রেনের চালক আহত হয়েছেন।

শনিবার (৮ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের আনন্তনাগ জেলায় একটি ট্রেনে উড়ে এসে একটি ঈগল পাখি ধাক্কা খেয়েছে। এ ঘটনায় ট্রেনচালক (লোকোমোটিভ পাইলট) আহত হন। শনিবার এই অদ্ভুত দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বারামুল্লা-বানিহাল ট্রেনে বিজবেহারা ও আনন্তনাগ স্টেশনের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটেছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ঈগলটি চালকের কেবিনের ভেতরে মেঝেতে পড়ে আছে। এ সময় আর সামনের কাচ ভেঙে একটি বড় গর্ত তৈরি হয়েছে। আশপাশে ছড়িয়ে রয়েছে কাচের টুকরো। ভিডিওতে চালককে রেডিওর মাধ্যমে যোগাযোগ করতে ও কাজ চালিয়ে যেতে দেখা গেছে। তবে তার মুখে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে।

এনডিটিভি জানিয়েছে, ট্রেনটিকে আনন্তনাগ রেলস্টেশনে থামানো হয়েছে। এরপর সেখানে চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈগলটিকে উদ্ধার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

এর আগেও চলতি বছরের সেপ্টেম্বর মাসেও একই ঘটনা ঘটেছে। অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়া বিমানবন্দরে একটি ঈগল বিমানে ধাক্কা দেয়। এর ফলে বেঙ্গালুরুগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট বাতিল করা হয়।

ওই সময়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জানায়, বিজয়ওয়াড়া-বেঙ্গালুরু ফ্লাইটে ব্যবহৃত বিমানটি উড্ডয়নের আগেই সন্দেহভাজন বার্ড স্ট্রাইকের মুখে পড়ে। ফলে যাত্রা বাতিল করা হয়। এই অসুবিধার জন্য আমরা দুঃখিত। তবে ঘটনাটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X