কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ এএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ এএম
অনলাইন সংস্করণ

লাল কেল্লা বিস্ফোরণ ছিল আত্মঘাতী হামলা, মূলহোতা গ্রেপ্তার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে গত ১০ নভেম্বর একটি হুন্দাই আই২০ গাড়ি বিস্ফোরিত হয়ে ১১ জন নিহত হন। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) সোমবার জানিয়েছে, কাশ্মীরের সামবুরার বাসিন্দা এবং গাড়িটির মালিক আমির রশিদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

এনআইএ প্রথমবারের মতো গাড়ির চালক ড. উমর উন নাবিকে ‘আত্মঘাতী বোম্বার’ হিসেবে চিহ্নিত করেছে। তদন্তে প্রকাশ করা হয়, আলী উমরের সঙ্গে যোগসাজশ করে হামলার পরিকল্পনা করেছিল এবং গাড়ি কেনার ক্ষেত্রে সহায়তা করেছিল। আলী ২৯ অক্টোবর ফরিদাবাদের একটি পেট্রোল পাম্পে উমর ও আরও একজন ব্যক্তির সঙ্গে গাড়ি সার্টিফিকেট করানোর সময় উপস্থিত ছিলেন।

বিস্ফোরণের সময় গাড়ির স্টিয়ারিংয়ে ছিলেন উমর। ফরেনসিক পরীক্ষায় তার পরিচয় নিশ্চিত হয়েছে। এনআইএ তার আরও একটি গাড়ি জব্দ করেছে। সংস্থা এরই মধ্যে ৭৩ জন সাক্ষীর জিজ্ঞাসাবাদ করেছে, যার মধ্যে বিস্ফোরণে আহতরাও রয়েছেন। এ ছাড়া তিনটি গাড়ি—মারুতি ব্রেজা, ফোর্ড ইকোসপোর্ট ও ডিজায়ার—জব্দ করে বিস্ফোরণের নেটওয়ার্ক খুঁজে দেখা হচ্ছে।

দিল্লি পুলিশের স্পেশাল সেল পৃথক এফআইআর দায়ের করেছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও পুলিশ বিভিন্ন রাজ্যে অভিযান চালিয়ে হামলার পেছনের চক্র, অর্থ, সহযোগী ও সম্ভাব্য বিদেশি সংযোগ খুঁজছে। তদন্ত এখনো চলমান।

এনআইএ জানিয়েছে, গাড়িটি ব্যবহৃত হয়েছে ‘গাড়িবাহিত আইইডি’ হিসেবে। নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, এ হামলা একটি সুপরিকল্পিত সাদা-কলার টেরর নেটওয়ার্কের অংশ, যা কয়েক মাস ধরে প্রস্তুতি নিচ্ছিল।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X