বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৯:৫০ এএম
অনলাইন সংস্করণ

ভারতে হেনস্তার শিকার মার্কিন গায়ক একন

একন I ছবি: সংগৃহীত
একন I ছবি: সংগৃহীত

ভারতের ওড়িশায় জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের কনসার্টে ঘটে যাওয়া বিশৃঙ্খলার রেশ কাটতে না কাটতেই ভারতে এসে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হলেন মার্কিন তারকা একন। তুমুল ভিড়ের মাঝে গান শোনাতে এসে নিজেই হয়ে পড়লেন ‘হেনস্তা’র শিকার। সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই ভাইরাল সেই ঘটনার ভিডিও, আর নিন্দার ঝড় উঠেছে চারদিকে। সুরের মঞ্চে এমন বিশৃঙ্খলা—প্রশ্নের মুখে আয়োজনকারীরা।

ভারতীয় গণমাধ্যমের এক ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, নিজের মনে মাইক্রোফোন হাতে গাইছেন একন। সামনে জড়ো হয়ে দাঁড়িয়ে বহু অনুরাগী। তার সঙ্গে হাত মেলাতে যাচ্ছেন কেউ। আবার কেউবা তার প্যান্ট ধরে টান দিচ্ছেন। স্পষ্ট বোঝা যাচ্ছে অন্তর্বাস। বেশ বিব্রতবোধ করছেন গায়ক। বারবার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি। প্যান্ট তোলার চেষ্টা করছেন গায়ক। তবে গান গাওয়া বন্ধ করেননি একন।

এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ামাত্রই নানা মহলে উঠেছে নিন্দার ঝড়। কেউ কেউ বলছেন, এভাবে দেশের অনুষ্ঠানে বিদেশি গায়কের ‘হেনস্তা’ কার্যত দেশের ভাবমূর্তি নষ্ট হওয়া ছাড়া আর কিছুই নয়। কেউ কেউ বলছেন, অত্য়ুৎসাহী অনুরাগীদের অনুষ্ঠান থেকে সঙ্গে সঙ্গে বের করে দেওয়া উচিত ছিল। কারও মতে, আর কোনোদিন কোনো বিদেশি গায়ক, দেশে অনুষ্ঠান করতে আসার আগে এই ঘটনা দেখলে আতঙ্কে শিউরে উঠবেন। কেউ অনুষ্ঠান করতে না এলেও, অবাক হওয়ার কিছুই থাকবে না। আদতে একজন বিদেশি গায়কের কাছে ভুল বার্তা পৌঁছল বলেই দাবি কারও কারও।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর ভারতের মাটিতে পা রাখেন একন। ওইদিন তিনি পৌঁছান দিল্লিতে। ১৫ নভেম্বর বেঙ্গালুরুতে অনুষ্ঠান ছিল। এটিই ছিল এবার ভারত সফরের শেষদিনের অনুষ্ঠান।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X