শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১২:৩৬ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

পেট্রোল বোমায় প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি ক্ষতিগ্রস্ত হলেও অন্য কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ছবি : কালবেলা
পেট্রোল বোমায় প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি ক্ষতিগ্রস্ত হলেও অন্য কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ছবি : কালবেলা

গাজীপুরের বারতোপা বাজারের গ্রামীণ ব্যাংকের মাওনা-শ্রীপুর শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও রুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।

শনিবার (১৫ নভেম্বর) রাত সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংকের শ্রীপুর এরিয়া ম্যানেজার আব্দুর রাজ্জাক বলেন, পেট্রোল বোমা মারার বিষয়টি শাখা ব্যবস্থাপক আমাকে ফোন করে জানালে সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি। ব্যাংকের বেশিরভাগ কমকর্তা-কর্মচারী ব্যাংকেই রাত্রিযাপন করে। রাত আনুমানিক আড়াইটার দিকে ৭/৮জন যুবক অতর্কিতভাবে এসে পরপর তিনটি পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায়।

তিনি আরও বলেন, একটি পেট্রোল বোমা সীমানা প্রাচীরের ভেতর ও দুটি বোমা সীমানা ঘেঁষে বিস্ফোরণ হয়। এতে ব্যাংকের সাইনবোর্ড ও জানালায় আঘাত করে ভেতরে চলে আসে। যার ফলে সাইনবোর্ড ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। তাত্ক্ষণিকভাবে ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আমাদের কেউ আহত হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, পুলিশের টহল জোরদার থাকায় হামলাকারীরা বড় ধরনের কোনো নাশকতা ঘটাতে পারেনি। ঘটনাস্থল থেকে বোতল উদ্ধার করা হয়েছে এবং কারা এ হামলা চালিয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X