কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বান্ধবীকে ২১ লাখ টাকা ও গাড়ি উপহার পুলিশ কনস্টেবলের

পুলিশের কনস্টেবল মনোজিত বাগীশ। ছবি : সংগৃহীত
পুলিশের কনস্টেবল মনোজিত বাগীশ। ছবি : সংগৃহীত

চাকরি করেন পুলিশের কনস্টেবল পদে। চার বছরে তার চাকরি থেকে বেতন বাবদ আয় মাত্র ১১ লাখ টাকা। কিন্তু তার অ্যাকাউন্টে রয়েছে কোটি টাকা। বান্ধবীকে উপহার দিয়েছেন প্রায় ১২ লাখ টাকার গাড়ি। সঙ্গে ২১ লাখ টাকা হাতখরচ দিয়েছেন প্রেমিকাকে। পুলিশ যেন খুঁজে না পায় এ জন্য গাড়ির রেজিস্ট্রেশনে ব্যবহার করা হয়েছে ভুয়া ঠিকানা। তবে শেষ রক্ষা হয়নি। দুর্নীতির অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। এর আগে দুর্নীতি দমন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তার টাকার উৎস।

পুলিশ কনস্টেবলের চাকরি করে কোটিপতি বনে গিয়েছেন মনোজিত বাগীশ। ঘটনা ভারতের পশ্চিমবঙ্গের। মনোজিত এখন পশ্চিমবঙ্গ পুলিশের টক অব দ্য বাহিনী। বীরভূমের রামপুরহাট থানায় দায়িত্ব পালন করা এই কনস্টেবল কীভাবে এত টাকার মালিক হলেন, সেই রহস্য এখনো অজানা।

রাজ্যের দুর্নীতি দমন শাখা সূত্রের বরাত দিয়ে টিভি নাইনের খবরে বলা হয়েছে, সম্প্রতি কনস্টেবল মনোজিত বাগীশ প্রায় ১ কোটি টাকার বড় একটি অংশ ট্রান্সফার করেছেন নিজের এক বান্ধবীর ব্যাংক অ্যাকাউন্টে। এ ছাড়া প্রায় ২১ লাখ টাকা ওই বান্ধবীর অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন তিনি। এ ছাড়া সেই বান্ধবীকে ১১ লাখ ৭৫ হাজার টাকা দিয়ে একটি গাড়িও কিনে দিয়েছিলেন মনোজিত।

জানা গেছে, বান্ধবীকে উপহার দেওয়া ওই গাড়ির রেজিস্ট্রেশনে ঠিকানা ভুল দেওয়া হয়েছিল। যদিও কনস্টেবলের ওই বান্ধবীর এখনো হদিস মেলেনি। বান্ধবীর খোঁজ পাওয়া গেলে, দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন দুর্নীতি দমন শাখার তদন্তকারী অফিসাররা। তবে মনোজিতের বান্ধবীর ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন সরকারি আইনজীবী দীপঙ্কর কুন্ডু। তিনি জানান, বান্ধবীর নাম বুলা কর্মকার। তার গাড়ির লাইসেন্সে যে ঠিকানা দেওয়া রয়েছে, সেই ঠিকানায় গিয়েও বুলাকে পাওয়া যায়নি।

অন্যদিকে, ওই পুলিশ কনস্টেবলের ৭৩ লাখ টাকার একটি ফিক্সড ডিপোজিটেরও সন্ধান পাওয়া গেছে বলে জানা গেছে। মনোজিতের এই বিপুল সম্পত্তি কীভাবে হলো, তা জানার চেষ্টা করবেন রাজ্যের দুর্নীতি দমন শাখার তদন্তকারী অফিসাররা। বিশেষ করে যখন একজন কনস্টেবল হিসেবে ওই ব্যক্তির চার বছরে বেতন বাবদ আয় হওয়ার কথা মাত্র ১১ লাখ টাকা। সে ক্ষেত্রে কীভাবে তার সম্পত্তির পরিমাণ ওই চার বছরে ১ কোটি টাকার ওপরে পৌঁছাল, তা খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা।

আদালতের নির্দেশে রামপুরহাট থানার কনস্টেবল মনোজিত বাগীশ আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দুর্নীতি দমন শাখার হেফাজতে থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১১

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১২

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৩

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৪

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৫

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৬

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৭

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৮

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৯

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

২০
X