রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১২:৪৫ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতকে বিশেষ সুবিধা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের সঙ্গে করমর্দন করছেন মোদি। ছবি: সংগৃহীত
ট্রাম্পের সঙ্গে করমর্দন করছেন মোদি। ছবি: সংগৃহীত

রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে সাময়িক স্বস্তি পেল ভারত। যুক্তরাষ্ট্র ৩০ দিনের জন্য একটি বিশেষ ছাড় দিয়েছে, যার ফলে ভারতীয় রিফাইনারিগুলো রাশিয়ার তেল আমদানি চালিয়ে যেতে পারবে।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট শুক্রবার এ ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের অধীন অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল জানায়, চলতি বছরের ৫ মার্চ পর্যন্ত জাহাজে তোলা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য ভারতে সরবরাহ ও বিক্রির অনুমতি দেওয়া হয়েছে।

এই অনুমোদন ৩ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। ট্রেজারি বিভাগের মতে, বিভিন্ন নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজ থেকেও এই সময়ের মধ্যে লেনদেন সম্পন্ন করা যাবে।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বেসেন্ট বলেন, ভারত যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের জ্বালানি নীতির ফলে যুক্তরাষ্ট্রে তেল ও গ্যাস উৎপাদন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বৈশ্বিক বাজারে তেলের সরবরাহ সচল রাখতে ভারতীয় রিফাইনারিগুলোকে রাশিয়ার তেল কেনার জন্য ৩০ দিনের এই সাময়িক ছাড় দেওয়া হয়েছে।

তবে তিনি উল্লেখ করেন, এটি খুব স্বল্পমেয়াদি ব্যবস্থা। এতে রাশিয়া সরকারের বড় ধরনের আর্থিক সুবিধা হওয়ার সম্ভাবনা নেই, কারণ এই অনুমতি মূলত সমুদ্রে আটকে থাকা তেলবাহী জাহাজের তেল লেনদেনের ক্ষেত্রেই প্রযোজ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X