কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ১১:১৫ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ ডাকাত ধরতে ১৬০০ জনকে আটক!

শনিবার ভারতে দিনেদুপুরে পিস্তল ঠেকিয়ে ডাকাতির ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
শনিবার ভারতে দিনেদুপুরে পিস্তল ঠেকিয়ে ডাকাতির ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত

সমালোচনার মুখে পাঁচ ডাকাতকে আটক করতে এক হাজার ৬০০ জন মানুষকে হেফাজতে নেয় ভারতের দিল্লি পুলিশ। এ সময় ২ হাজার গাড়িও বাজেয়াপ্ত করে তারা। এতকিছুর পরই ওই পাঁচ ডাকাতকে আটক করতে সক্ষম হয় তারা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও আনন্দবাজারের খবরে বলা হয়, গত শনিবার দিল্লি থেকে গুরুগ্রামে যাচ্ছিলেন চাঁদনি চকভিত্তিক একটি সংস্থার দুজন কর্মী। পথিমধ্যে সরাই কালে খান ও নয়ডার সঙ্গে দিল্লির সংযোগকারী দেড় কিলোমিটার দীর্ঘ আন্ডারপাসে তাদের গাড়ির পথ আটকান ওই ডাকাতরা। বাইকে করে এসে ফিল্মি কায়দায় দিন দুপুরে চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে ব্যাগে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তারা। এ খবর সামনে আসতে দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। একইসঙ্গে দিল্লি পুলিশের ভূমিকা নিয়েও সমালোচনা শুরু হয়।

পাঁচ ডাকাত ধরতে গিয়ে এত লোককে আটক করা এবং গাড়ি বাজেয়াপ্ত করার ঘটনায় পুলিশের বিরুদ্ধে রাজ্যবাসীর ক্ষোভ আরও বাড়িয়ে দেয়। ডাকাত ধরতে সাধারণ মানুষকে হয়রানি করা হয় বলেও অভিযোগ ওঠে।

দিল্লি পুলিশের এই ভূমিকার সমালোচনা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। দিল্লি পুলিশ লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার অধীনে। তাই তার পদত্যাগের দাবি তুলে কেজরিওয়াল বলেন, ‘লেফটেন্যান্ট গভর্নরের পদত্যাগ করা উচিত। যদি কেন্দ্র সরকার দিল্লিকে সুরক্ষিত রাখতে না পারে, তা হলে নিরাপত্তার দায়িত্ব আমাদের হাতে তুলে দিক। আমরা দেখিয়ে দেব, কীভাবে নাগরিকদের নিরাপদে রাখতে হয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X