কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

জম্মু-কাশ্মীর নিয়ে নতুন সিদ্ধান্ত দিল ভারতের সুপ্রিম কোর্ট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার ওই সিদ্ধান্ত ‘অসাংবিধানিক’ নয় বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

এ রায় অনুযায়ী, জম্মু এবং কাশ্মীরে আগামী বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে বিধানসভা নির্বাচনের নির্দেশ দিয়েছেন আদালত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই রায়কে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন।

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির ওই সাংবিধানিক বেঞ্চ জানায়, সংবিধানের ৩৭০ ধারা মেনে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ‘অস্থায়ী’ ছিল। রাষ্ট্রপতি শাসনকালে ৩৭০ ধারা প্রত্যাহারের বিষয়টিও নিয়মবহির্ভূত নয় বলে মন্তব্য করেন আদালত। প্রধান বিচারপতি ছাড়াও ওই বেঞ্চে ছিলেন বিচারপতি সঞ্জয় কিসান কল, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সূর্য কান্ত।

এর আগে, ৩৭০ অনুচ্ছেদ অনুযায়ী, জম্মু ও কাশ্মীর কিছু বিশেষ সুবিধা ভোগ করত। ২০১৯ সালে অনুচ্ছেদ ৩৭০ বাতিল করে জম্মু ও কাশ্মীরের সেই বিশেষ মর্যাদা কেড়ে নেয় কেন্দ্রীয় সরকার।‌ সাবেক জম্মু-কাশ্মীর রাজ্যকে দুই কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর এবং লাদাখে ভাগ করা হয়।

কেন্দ্রের এমন পদক্ষেপের বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে অনেক মামলা হয়। সেগুলোকে একত্র করে শীর্ষ আদালতে শুনানি শুরু হয় গত ২ জুলাই। ৫ সেপ্টেম্বর এ বিষয়ে রায় দেওয়া স্থগিত রাখে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। এরই ধারাবাহিকতায় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ সোমবার (১১ ডিসেম্বর) রায় শুনিয়েছে।

জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা পেলেও লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবেই থাকছে। প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানান, ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্ত অসাংবিধানিক বলে মনে করে না সুপ্রিম কোর্ট।

তিনি আরও বলেন, ‘অনুচ্ছেদ ৩৭০-এর মাধ্যমে কাশ্মীরের বিশেষ মর্যাদা আসলে একটি অস্থায়ী ব্যবস্থা। নিতান্তই সাময়িকভাবে তা প্রয়োগ করা হয়েছিল।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

আজকের স্বর্ণের বাজারদর

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

১০

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

১১

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

১২

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

১৩

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

১৪

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১৫

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

১৬

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

১৭

রাজধানীতে আজ কোথায় কী

১৮

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

১৯

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

২০
X